এক্সপ্লোর

SIR Controversy: SIR বিরোধিতায় সরব খোদ BLO ! 'সেটা আমার রাজনৈতিক দর্শন', বিজেপি প্রশ্ন তুলল নিরপেক্ষতার

BJP on BLO: এই পরিস্থিতিতে বিজেপি প্রশ্ন তুলেছে, যে নিজেই SIR-এর বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন ?

শান্তিপুর : SIR বিরোধিতায় সরব খোদ BLO ! নদিয়ার শান্তিপুরে এক BLO-র ভূমিকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে SIR ও NRC-র বিরোধিতার অভিযোগ উঠেছে প্রসেনজিৎ সাহা নামে ওই BLO-র বিরুদ্ধে। প্রকাশ্যে SIR-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিজেপি প্রশ্ন তুলেছে, যে নিজেই SIR-এর বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন ?

যদিও শান্তিপুরের বিতর্কিত বিএলও প্রসেনজিৎ সাহা বলছেন, "আমি স্কুলে পড়ায়। সেখানে আমি বাইরের যে কর্মকাণ্ড বা বাইরের আমার যে বিশ্বাস...আমার শিক্ষা সম্পর্কে যে বিশ্বাস বা আমার এখানে যা হচ্ছে...সেটা তো আমার পড়ানোর মধ্যে রিফ্লেক্ট হয় না। পড়াতে যাই যখন আমি, তখন আমি শিক্ষক হিসাবে পড়াই। বাইরে যখন আমি কথা বলি, আমার রাজনৈতিক মতামত ব্যক্ত করি, সেটা আমার রাজনৈতিক দর্শন, তার সঙ্গে আমার পেশাকে গুলিয়ে ফেললে হবে না। আমি কাল যে কথাটা বলেছি, সেটা একবারে স্বাধীন ব্যক্তি হিসাবে আমার রাজনৈতিক বোধ থেকে..কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। সেটা রাজনৈতিক বিশ্বাস...সেটা আলাদা।"

নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, "সরাসরি দ্বিচারিতা। তিনি নিজে একজন বিএলও। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার। তিনি বুথে বুথে গিয়ে মানুষকে এসআইআর সম্পর্কে বোঝাবেন এবং কাগজপত্র দেখে তাঁর ভোটে নাম তুলবেন। এটা তাঁর মূলত কাজ। তার আগে এই একই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আমাদের এই যে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে যত কথা বলা যায়, সেইসব কথা বলে...বিশেষ করে এনআরসি-র মতো প্রসঙ্গ এবং ১১ দফা ১২ দফা কাগজপত্র রেডি করে রাখার...এই সমস্ত কু-যুক্ত দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে চলেছেন। মানুষ খেপানোর কারণে যদি এসআইআরে প্রভাব পড়ে, তাহলে তার দায় তাঁর উপরেও বর্তায়। তিনি কীভাবে নিরপেক্ষভাবে কাজটা করবেন সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।" 

এদিকে SIR প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে, হাওড়া পুরসভার একাধিক BLO-দের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-র ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ, BLO-র ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী। যদিও এসমস্ত অভিযোগ সটান উড়িয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget