এক্সপ্লোর

Nadia News: নদিয়ার কল্যাণীতে বিজেপির CAA ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ BJP-র বিরুদ্ধেই ! ফের প্রকাশ্যে দলের অন্তর্দ্বন্দ্ব

Kalyani BJP inner Clash CAA Camp Vandalised : SIR নিয়ে টানাপোড়েনের আবহে রাজ্য়জুড়ে CAA ক্য়াম্প করার কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু, নদিয়ায় সেই ক্য়াম্পে ভাঙচুরের ঘটনাতেই সামনে চলে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব।

সুজিত মণ্ডল, আশাবুল হোসেন, নদিয়া: নদিয়ার কল্যাণীতে বিজেপির CAA ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধেই। বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা ভাঙচুর চালান বলে অভিযোগ তুলেছে বিজেপিরই একাংশ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। 

আরও পড়ুন, 'আক্রান্ত' খগেনকে হাসপাতালে গিয়েই ভাইফোঁটা দিলেন BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী

SIR নিয়ে টানাপোড়েনের আবহে রাজ্য়জুড়ে CAA ক্য়াম্প করার কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু, নদিয়ায় সেই ক্য়াম্পে ভাঙচুরের ঘটনাতেই সামনে চলে এল বিজেপির অন্তর্দ্বন্দ্ব। বুধবার মধ্যরাতে বিজেপির CAA ক্যাম্পে এভাবেই তাণ্ডব চলে। ভেঙে চুরমার করে দেওয়া হয় আসবাবপত্র!ছিঁড়ে দেওয়া হয় পোস্টার-ব্যানার! বাইকেও চলে ভাঙচুর! আর এই ঘটনা ঘিরে সামনে চলে এসেছে বিজেপির অন্দরের দ্বন্দ্ব। কল্যাণীতে বিজেপি অফিসের পাশেই খোলা হয়েছে CAA সহায়তা কেন্দ্র। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কয়েকদিন আগেই এই ক্যাম্পের উদ্বোধন করেছেন। 

বুধবার রাতে সেই ক্যাম্পেই ভাঙচুর চলে। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপিরই একাংশ!কল্যাণী বিজেপি নেতা তারকনাথ সরকার বলেন,নিষ্ঠার সঙ্গে যারা পার্টিটা করে তারা আক্রান্ত হয়েছে। আক্রান্ত করেছেন যারা তারাও শুনেছি বিজেপি করে। বিভিন্ন সময় এখানকার যিনি জনপ্রতিনিধি আছে তার বিরুদ্ধে ... অভিযোগ যাচ্ছে।  উনি এই এলাকার মাটি এখনও চিনতে পারলেন না। এটা দুর্ভাগ্য, এই এলাকার বিধায়ক, আমাদের যিনি জনপ্রতিনিধি রয়েছেন যদি চিনতে পারতেন তাহলে এরকম ঘটনা বারবার ঘটত না। 

কল্যাণী বিজেপি বিধায়ক  অম্বিকা রায় বলেন, আমার অনুগামী কেন হবে? রাত সাড়ে ১১টা-১২টার সময় CAA-র অফিসে কোনও CAA-র কাজ হয় বলে আমার তো জানা নেই। এবং তারা ওখানে কী করছিল? তারা ওখানে সাড়ে ১১টা-১২টার সময় মদ, মাংস খেয়ে উদ্দাম নৃত্য এবং উল্টোপাল্টা, আজেবাজে গালিগালাজ করছিল, সেটা নিশ্চয় কাঙ্খিত নয়। তারা তৃণমূলের সাথে রাতে টাইআপ করে ভারতীয় জনতা পার্টির মুখোশ পরা কিছু লোক তারা এই ধরনের কাজে লিপ্ত ছিল। 

বিজেপির ক্য়াম্পে ভাঙচুর। অভিযোগকারী বিজেপি। আবার অভিযোগের আঙুলও বিজেপি বিধায়কের অনুগামীদের দিকেই। এমন অস্ত্র হাতে পেয়ে, কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। SIR থেকে CAA নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পারদ ক্রমশ চড়ছে। কিন্তু, ভোটে তার ফায়দা পাবে কারা? সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget