এক্সপ্লোর

Nadia News: খাদ্য ভবনের পুলিশ ব্যারাকে চলল গুলি, কনস্টেবলের মৃত্যু ঘিরে রহস্য

Police Death: পরিবার সূত্রে খবর, এক সপ্তাহ ছুটি কাটিয়ে গতকাল কলকাতায় গিয়ে কাজে যোগ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টে নাইট ডিউটি ছিল ওই কনস্টেবলের।

সুজিত মণ্ডল, নদিয়া: খাদ্য ভবনের পুলিশ ব্যারাকে চলল গুলি। কলকাতা পুলিশের (Kolkata Police) রিজার্ভ ফোর্সের কনস্টেবলের রহস্যমৃত্যু। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম তপন পাল। বছর ৫৩-র পুলিশ কর্মীর বাড়ি নদিয়ার হরিণঘাটার সুবর্ণপুরে।

কনস্টেবলের রহস্যমৃত্যু: পরিবার সূত্রে খবর, এক সপ্তাহ ছুটি কাটিয়ে গতকাল কলকাতায় গিয়ে কাজে যোগ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টে নাইট ডিউটি ছিল ওই কনস্টেবলের।  তার আগে রাত ৮টা নাগাদ খাদ্য ভবনের পুলিশ ব্যারাকের মধ্যেই তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। বুকে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। হরিণঘাটার প্রতিবেশীরা জানিয়েছেন, ধারদেনায় ডুবেছিলেন ওই পুলিশ কর্মী। এর আগেও তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের দাবি। 

চলতি মাসে কলকাতায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক পুলিশ কর্মীর। গত ১৩ ডিসেম্বর ভোর ৫টা নাগাদ মানিকতলা মোড়ের কাছে এই ঘটনা ঘটে। ডিউটি সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। মানিকতলা মোড়ের দিকে যাওয়ার সময়, পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে পণ্যবাহী বেপরোয়া লরি। পুলিশ কর্মী রাস্তায় পড়ে গেলে, তাঁকে পিষে দিয়ে চলে গিয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে মানিকতলা থানার পুলিশ। 

এরপর গত ১৪ ডিসেম্বর ট্রেনে কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলবার দিয়ে গুলি করে আত্মঘাতী হন বর্ধমানে জিআরপির কনস্টেবল। ট্রেন যাত্রীরাই প্রথমে তাঁর দেঙ পড়তে থাকতে দেখেন। ঘটনায় আতঙ্ক তৈরি হয়। মৃত ওই ব্যক্তির নাম শুভঙ্কর সাধুখাঁ। পেশায় জিআরপির কনস্টেবল শুভঙ্করের বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, বর্ধমান জিআরপি-তে তাঁর পোস্টিং ছিল। ঘটনার রাতে, তাঁর ডিউটি ছিল আপ হাওড়া-বর্ধমান লোকালের মহিলা কামরায়। ট্রেন পালসিট স্টেশনের কাছে আসতেই, হঠাৎ সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন তিনি। পারিবারিক অশান্তির জেরেই তাঁর ছেলে আত্মঘাতী হয়েছে বলে দাবি করা হয় পরিবারের তরফে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Shah-Nadda Visit Kalighat: লোকসভা ভোটের আগে বঙ্গ সফর, কালীঘাটে পুজো শাহ-নাড্ডার

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget