এক্সপ্লোর

Nadia Boy Murdered Psychology: 'যেটা চাইছে, না পেলেই অসহিষ্ণুতা', নদিয়ায় বালক-খুনে উঠে আসছে মানব-রোষের তত্ত্ব! 'আগামী ভয়ঙ্কর', মানছেন মনোবিদরা

নদিয়ার তেহট্টে বালক খুনের ঘটনায় প্রশ্ন হল, কী কারণে খুন? মাত্র ৮ বছরের বালকের ওপর কার এত রোষ?

কলকাতা: প্রথমে শ্বাসরোধ করে খুন। তারপর মৃতদেহ ফেলে দেওয়া হয় জলে। নদিয়ার তেহট্টে বালক খুনের ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশ্ন হল, কী কারণে খুন? মাত্র ৮ বছরের বালকের ওপর কার এত রোষ? 

পরিবারের দাবি, শুক্রবার দুপুরে খেলতে বেরিয়েছিল সে। তারপর থেকে আর কোনও খোঁজ নেই। তেহট্ট থানায় অপহরণের অভিযোগ জানায় স্বর্ণাভর পরিবার। এরই মধ্যে শনিবার ভোরবেলা, বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয় বালকের ত্রিপল জড়ানো দেহ।           

এদিকে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশি দম্পতিকে পিটিয়ে খুন করেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে বাঁশ, লাঠির টুকরো! সূত্রের খবর, উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও শিশু চুরির অভিযোগ রয়েছে। বালকের হত্যাকারী সন্দেহে শুধু যে দম্পতিকে পিটিয়ে খুন করা হয়েছে, তা-ই নয়... মারধরে গুরুতর অসুস্থ তাঁদের এক আত্মীয়ও। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

মনোরোগ বিশেষজ্ঞ অমিতকুমার ভট্টাচার্য বলেন, 'এটাকে বলা হয় Mob Psychology। একজনের কথা অনুরণিত হয়ে ধীরে ধীরে তা বহুজনের মনে নেতিবাচকভাবে প্রভাব ফেলছে এমন ঘটনা ঘটছে। এই বিষয়টি এখনই সামাল দিতে না পারলে আগামী দিনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটা সময় হাতের বাইরে চলে যেতে পারে।'             

পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, খুন করা হয়েছে ছোট্ট স্বর্ণাভকে। গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। খুনের পর ডোবায় ফেলে দেওয়া হয় মৃতদেহ। প্রশ্ন হচ্ছে, কী কারণে এমন নৃশংসভাবে খুন? এইটুকু বালকের ওপর এত আক্রোশ কেন? কে বা কারা এমন মারাত্মকভাবে খুন করল তৃতীয় শ্রেণির ছাত্রকে? 

মনোবিদ বহ্নিশিখা ভট্টাচার্য বলেন, 'হিংসা এবং প্রতিহিংসা। এই দুয়ের জন্যই মানুষ এত অসহিষ্ণু হয়ে যাচ্ছে। নিজের স্বার্থপূরণের জন্যই এসব কিছু করে ফেলছে। এতটাই একমুখী ভাবনা যে বয়সটা দেখছে না। আট হোক আশি হোক সকলের প্রতি আক্রোশটা একই হয়ে যাচ্ছে। যেটা চাইছে, না পেলে... না পাওয়াটা তীব্র হয়ে উঠছে।'                                          

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget