এক্সপ্লোর

Nadia News: কিছুতেই সরানো যাবে না ডাক্তারবাবুকে, নদিয়ায় হাসপাতাল সুপারের বদলির বিরুদ্ধে রাস্তায় মানুষ

Nadia News: প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি সামিল ছিলেন হাসপাতালের কর্মী, এমনকি অ্যাম্বুল্যান্স চালকরাও। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সকলে মিলে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: উপযুক্ত পরিষেবা না পেয়ে বিক্ষোভ, হাসপাতাল ভাঙচুরের নজির রয়েছে ভূরি ভূরি। দু’দিন অন্তর অন্তরই তা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখা যায়। কিন্তু নদিয়ায় একেবারে উল্টো ঘটনা ঘটল। সরকারি নির্দেশে হাসপাতালের সুপারের বদলির বিরুদ্ধে রাস্তায় নামলেন সাধারণ মানুষ (Protest Against Hospital Super's Transfer)।

নদিয়া (Nadia News) জেলার তেহট্ট মহকুমা হাসপাতালের (Tehatta Hospital) সুপার বাসুদেব মণ্ডল। সম্প্রতি সেখান থেকে বদলির নির্দেশ পেয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার রাস্তায় নামেন সাধারণ মানুষ। জানান, সুপারকে বদলি করা যাবে না কিছুতেই।

এ দিনের প্রতিবাদ কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি সামিল ছিলেন হাসপাতালের কর্মী, এমনকি অ্যাম্বুল্যান্স চালকরাও। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সকলে মিলে। বাসুদেববাবুর হাত ধরে এলাকার চিকিসা পরিষেবার হাল ফিরেছে, দুশ্চিন্তামুক্ত হয়েছেন মানুষ। তাই এলাকাবাসীর স্বার্থে তাঁকে বদলি করা যাবে না বলে দাবি তোলেন সকলে।

আরও পড়ুন: Birbhum News: আলুর বস্তার নীচে ঢাকা দিয়ে পাচার, গোপন অভিযানে উদ্ধার ৪৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ

এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। জানান, বাসুদেববাবু দায়িত্বে আসার পর ওই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার হাল ফিরেছে। আমূল বদলে গিয়েছে সবকিছু। আগের থেকে সেখানকার চিকিৎসা পরিষেবার উন্নতি ঘটেছে অনেক। আগে কঠিন রোগ হলে অনেক দূরে যাত্রা করতে হত মানুষকে, কিন্তু এখন হাসপাতালেই কঠিন ব্যাধির চিকিৎসা হচ্ছে। দিব্যি জটিল অস্ত্রোপচার হচ্ছে হাসপাতালে। সব ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন যে, বাসুদেববাবু ছিলেন বলেই হাসপাতালের পরিকাঠামোর উন্নতি হয়েছে। কিন্তু কিছু অসাধু চিকিৎসক এবং বেসরকারি নার্সিংহোমের জন্য তাঁকে বদলি করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। এই সিদ্ধান্ত কোনও ভাবেই মানা হেব না বলে জানান সকলে। একই সঙ্গে জানিয়ে দেন যে, যত ক্ষণ পর্যন্ত হাসপাতালের সুপারের বদলির নির্দেশ প্রত্যাহার না হচ্ছে, তাঁকে রাখার প্রতিশ্রুতি না দিচ্ছে সরকার, তত ক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget