এক্সপ্লোর

Nadia: নদিয়ায় ২২ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার তৃণমূলের, যখন যাকে দরকার ব্যবহার করে, কটাক্ষ বিজেপি-র

Municipal Election 2022: শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরই বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে তৃণমূল। নদিয়ায় ২২ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সুজিত মণ্ডল, কৃষ্ণনগর: পুরভোটে (Municipal Election) প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের (AITC) নেতা-কর্মীদের বিক্ষোভ, নির্দল হিসেবে মনোনয়ন পেশ করার ঘটনা দেখা গিয়েছে। দলীয় নেতৃত্বের কড়া বার্তার পরেও ছবিটা বদলায়নি। এবার বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল রাজ্যের শাসক দল।

নদিয়া (Nadia district) জেলার ৬টি পুরসভার ২২ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। বৃহস্পতিবারই কৃষ্ণনগর পুরসভার (Krishnanagar Municipality) ১১ জন, বীরনগরের ৫ জন, রানাঘাট ও শান্তিপুরে ২ জন করে এবং কল্যাণী ও তাহেরপুরে ১ জন করে নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রানাঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শঙ্কর অধিকারী এবং তাঁর স্ত্রীও। 

নদিয়া জেলায় এবার ১০টি পুরসভায় ভোট হবে। তার আগে ৬টিতেই নির্দল হিসেবে দাঁড়ানো বিক্ষুব্ধদের দল থেকে সরাল ঘাসফুল শিবির। 

আরও পড়ুন টিকিট না পেয়ে গোঁজ প্রার্থী হওয়ার হিড়িক, পুরভোটের আগে অস্বস্তি বিজেপি-তেও

এবারের পুরভোটে টিকিট না পেয়ে বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে চলে বিক্ষোভ। দল প্রার্থী না করলেও, কেউ কেউ নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। পুরভোটের মুখে তৃণমূলকে এভাবেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন বহু বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থী। এরপরই বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয় শাসক দলের শীর্ষ নেতৃত্ব। নির্দলদের ভোটের লড়াই থেকে বিরত থাকার জন্য বেঁধে দেওয়া হয় ৪৮ ঘণ্টার সময়সীমা। 

রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রত্না ঘোষ কর জানিয়েছেন, ‘দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে, রানাঘাটে দু’জনের সঙ্গে বারবার যোগাযোগ করেও লাভ হয়নি।’

রানাঘাটের বহিষ্কৃত তৃণমূল নেতা শঙ্কর অধিকারীর দাবি, ‘আমাকে যে বহিষ্কার করা হয়েছে, তা জানানো হয়নি। আমি রাজ্যের সব পরিষেবা দিয়েছি। মানুষ চেয়েছে তাই স্ত্রী নির্দল হয়ে দাঁড়িয়েছে।’

নির্দলদের বহিষ্কার করা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেছেন, ‘এটা ওদের কোন্দল। দলে কোনও সংগঠন নেই। যখন যাকে দরকার তখন তাকে ব্যবহার করে। মানুষকে নিয়েই আমরা জিতব।

সেরা শিরোনাম

India on Pakistan : পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারতের, স্পষ্ট বলা হল...
West Bengal News Live : মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
মালদা কলেজে SFI-ABVP সংঘর্ষে আহত ২
BJP News : TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
TMC খানখান হওয়ার পর BJP-তে যোগদানে মরিয়া অনেক নেতাই, পুরভোটের আগে নেওয়া হবে তাঁদের ? শমীক বললেন...
Rotten Meat Recover: ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং?
ফিরল ভাগাড়-কাণ্ডের স্মৃতি ! বিরিয়ানি থেকে মিষ্টি, কোন কোন এলাকার রেস্তোরাঁ ও দোকান থেকে উদ্ধার পচা মাংস ও রং ?

ভিডিও

Municipal Election: ৬ জেলার সঙ্গে বৈঠকে কড়া বার্তা রাজ্য নির্বাচন কমিশনের
Sebashray News: ফলতার Abhishek Banerjee-র সেবাশ্রয়-মামলায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট
Titagarh News: টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম
BJP-NCPI Alliance: পুরভোটে কি এনসিপিআইয়ের সঙ্গে জোটে যাবে বিজেপি?
Suvendu Adhikari: রোড রোলার চালিয়ে ২ লক্ষ নিষিদ্ধ কাফ সিরাপের বোতল ভাঙলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget