এক্সপ্লোর

Naushad Siddiqui Bail Rejected: জামিনের আর্জি খারিজ, ফের পুলিশ হেফাজতে নৌশাদ সিদ্দিকি

Naushad Siddiqui : জামিনের আর্জি খারিজ, ফের পুলিশ হেফাজতে নৌশাদ সিদ্দিকি। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

কলকাতা: ফের জামিনের আর্জি খারিজ। এবারও পুলিশ হেফাজতে থাকতে হবে নৌশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক (ISF MLA)।

আজ নিউ মার্কেট থানার আবেদনে সায় দিয়েছে আদালত। ফের জামিনের আর্জি খারিজ হয়েছে নৌশাদের । ধর্মতলাকাণ্ডে হেয়ার স্ট্রিট থানার মামলায় খুনের চেষ্টার ধারায় চার্জশিট দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। এই চার্জশিটে রয়েছে পুলিশকে খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ। নৌশাদ-সহ ২০জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে আগেই ।

জামিনের আবেদন খারিজ: ফের ধাক্কা খেলেন নৌশাদ সিদ্দিকি। আপাতত জেলেই থাকতে হবে ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। এবার বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ করে দিল আদালত।

এর আগে ধর্মতলাকণ্ডে হেয়ার স্ট্রিট থানার মামলায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত হয়েছিল নৌশাদ সিদ্দিকির। সেই মামলায় অন্তর্বর্তী জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। সেখানে নৌশাদের আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন, "নৌশাদের সামাজিক মর্যাদা দেখুন। উনি একজন নির্বাচিত বিধায়ক। কোনও উগ্রপন্থী বা উগ্রবাদী কাজের সঙ্গে যুক্ত নন।

বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। এলাকার উন্নয়নে স্বার্থে তাঁর সেখানে থাকা দরকার। এলাকার মানুষ তাঁকে ভোট দিয়েছেন। তাঁদেরও একটা অধিকার রয়েছে। তাঁদের অধিকার যাতে খর্ব না হয় দেখুন।'' আদালতে বেশ কয়েকটি পেপারকাটিং জমা দিয়ে আইএসএফ বিধায়কের আইনজীবী দাবি করেন, "যাঁরা ইট ছুড়ছেন তাঁরা হেলমেট পরে রয়েছেন। আইএসএফের সভার অনুমতি ছিল। নৌশাদের অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। সেজন্য তাঁকে হেফাজতে চাওয়া হচ্ছে। খুনের চেষ্টার মামলায় অ্যাকউন্টের তথ্য জানার কী প্রয়োজন?''                           

সেই সময় পাল্টা নৌশাদের জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী সওয়াল করেন। সরকারি কৌঁসুলি বলেন, “ধর্মতলার অবস্থানের কোনও অনুমতি ছিল না। আমরা সিসিটিভি ফুটেজ জমা দিয়েছি। যিনি একজন এমএলএ, আইন রচনার দায়িত্বে রয়েছেন, তিনি আইন ভাঙেন কী করে? অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে।একটা স্টেটমেন্ট জমা দিয়েছি। কার সঙ্গে কী হয়েছে, দেখে নেবেন। ওপেন কোর্টে সেটা বলছি না।''

দু'পক্ষের সওয়াল-জবাব শুনে, অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়ে ব্যাঙ্কশাল আদালতের বিচারক বলেন, বাজেট অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জামিন, “এটা কোনও কারণ হতে পারে না। এমএলএ হোন, আর সাধারণ মানুষ, আইন সকলের জন্য সমান।’’

আরও পড়ুন : West Bengal Budget 2023 : সেচের জলে কর মুকুব, রাজ্য বাজেটে বড় ঘোষণা

 

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget