এক্সপ্লোর

সীমান্ত এলাকায় হামলার ষড়যন্ত্র, বিপুল পরিমাণ দেশী বোমা আটক BSF-এর

গোপনসূত্রে খবর পেয়ে একাধিক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে তাজা বোমা।

আবির দত্ত, নিমতিতা: ফের বিস্ফোরণে ছক সাজানো হল নিমতিতায়। তবে এবার সীমান্ত এলাকায়। গোপনসূত্রে খবর পেয়ে একাধিক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে তাজা বোমা। সেনাসূত্রে খবর, চোরাচালানকারীরা বড়সড় নাশকতার ছক সাজাচ্ছিলেন। যদিও বাহিনীর সতর্কতায় সেই ঘটনা রুখতে পারা গিয়েছে। 

ঠিক কী ঘটেছে? 

শনিবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বিএসএফ-এর ৭৮ ব্যাটেলিয়ন জওয়ানরা গোপন সূত্রে খবর পায় দেশি বোমার বিষয়ে। সীমান্ত কর্মরত সেনারা নিমতিতা এলাকার স্থানীয় পুলিশের সঙ্গে মিলে অভিযান চালিয়ে ৩০টি দেশি বোমা উদ্ধার করে। জলাধিপুর, লিচু বাগান, নিমতিতার এলাকা থেকে খুঁজে উদ্ধার করা হয় ওই বোমগুলি। এগুলি দিয়েই বড় নাশকতার ছক সাজাচ্ছিল জঙ্গিগোষ্ঠী এমনটাই মত। 

বিএসএফ-এর গোয়েন্দা শাখা একটি তথ্য পায়  যে জলাধিপুর, লিচু বাগানে কিছু সন্দেহজনক স্থানে ৩০টি দেশি বোমা লুকানো আছে। যা জোর করে পাচারের জন্য বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সীমান্ত চৌকি নিমতিতার কোম্পানি কমান্ডার, একটি বিশেষ দল গঠন করেন। সামসেরগঞ্জ পুলিশ দলকেও অন্তর্ভুক্ত করা হয় এই বাহিনীতে। এই যৌথ অভিযানে সারা রাত জুড়ে পুরো এলাকায় তল্লাশি চালানোর পরে ৩০টি দেশিয় পদ্ধতিতে তৈরি বোমা উদ্ধার করা হয় ।

 বাজেয়াপ্ত বোমাগুলিকে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল সঠিক ও নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানেই সেগুলিকে নিষ্ক্রিয় করা হবে বলে জানা গিয়েছে। ৭৮ ব্যাটেলিয়ন এর  ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার,  শ্রী বিশ্ববন্ধু বলেন যে  এই এলাকাটি ডিউটির জন্য খুবই বিপজ্জনক। বাহিনীকে সবসময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। যেখানে চোরাচালানকারীরা জোরপূর্বক চোরাচালানের জন্য জওয়ানের উপর ধারালো অস্ত্র, পাথর, লাঠি এবং দেশীয় তৈরি বোমা ব্যবহার করে। কিন্তু আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা দল কোন অপ্রীতিকর ঘটনার আগেই  চোরাচালানকারীদের পরিকল্পনা নষ্ট করে দেয়। তিনি আরও স্পষ্ট ভাষায় বলেন, তিনি তাঁর এলাকায় কোনো ধরনের চোরাচালান করতে দেবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget