এক্সপ্লোর

Vande Bharat Trail Run: সফল ট্রায়াল রানে উত্তর পূর্বে জুড়ল বন্দে ভারত, পিছু ছাড়ল না বিতর্ক

NJP Guwahati Vande Bharat: রেলের তরফে জানানো হয়েছে, ২৫ মে থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি (NJP-Guwahati Vande Bharat) বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। এদিন সকাল ৬টা ১০-এ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেয় রাজ্যের তৃতীয় সেমি হাইস্পিড ট্রেন। সকাল ৭টা বেজে ৩৯ মিনিটে এই বন্দে ভারত নিউ-আলিপুরদুয়ার স্টেশন অতিক্রম করে।  এর হাত ধরেই উত্তর-পূর্ব ভারতে সূচনা হল বন্দে ভারতের। রেলের তরফে জানানো হয়েছে, ২৫ মে থেকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনা। যাত্রাপথে পড়বে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, রঙ্গিয়া ও কামাখ্যা স্টেশন। 

নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ:
নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল (Vande Bharat Express) রানে বিতর্ক। নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ দেখালেন বাম প্রভাবিত রেলের মজদুর সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্দেশ অনুযায়ী, এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত গোটা অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ডিভিশনকে। অর্থাৎ বন্দে ভারতের চালক ও গার্ড এই ডিভিশন থেকেই নির্বাচন করার কথা।কিন্তু বাস্তবে তা হয়নি। এদিন নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারতের চালক আলিপুরদুয়ারের হলেও, গার্ড ছিলেন কাটিহার ডিভিশনের কর্মী। বাম প্রভাবিত রেলের মজদুর সংগঠনের হুঁশিয়ারি, ফিরতি পথেও বন্দে ভারতে অন্য ডিভিশনের কর্মী থাকলে, তাঁকে ট্রেন থেকে নেমে যেতে বলা হবে। এই নিয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পিছু ছাড়েনি বিতর্ক:
নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের কোচবিহারে স্টপেজের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল তৃণমূল। আজ সকালে এই রুটে বন্দে ভারত ট্রায়াল রান হয়। রেলের তরফে যে টাইম টেবিল এবং স্টপেজের তালিকা দেওয়া হয়েছে, তাতে নিউ কোচবিহার স্টেশনের নাম নেই। তবে এর আগে মার্চ মাসে রেলের খসড়া তালিকায় এই স্টেশনের নাম ছিল। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূলের কটাক্ষ, যে জেলায় নিশীথ প্রামাণিকের মতো কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সেখানে এই বঞ্চনা কীভাবে হল? জেলার বিজেপি বিধায়ক বা সাংসদরাই বা কী করছেন বলে প্রশ্ন তুলেছে তৃণমূল। এটা ট্রায়াল রান, ভবিষ্যতে স্টপেজ পরিবর্তন হতেই পারে বলে সাফাই গেরুয়া শিবিরের। 

বন্দে ভারতের ট্রায়াল রানে এনজেপি স্টেশনে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার। তিনি জানান,এনজেপি-গুয়াহাটি বন্দে ভারতের বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাব্য দিন ২৫ মে। যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নিউ কোচবিহার,বঙ্গাইগাঁ,কোকরাঝাড়,রঙ্গিয়া এবং কামাক্ষা। তবে রেল বোর্ডের থেকে এখনও কোনও কিছুই চূড়ান্ত করা হয়নি।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম ! একটি কাপের দামে কেনা যাবে গাড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget