এক্সপ্লোর

Midnapore Municipality: 'পুর' অনাস্থা ? মহকুমা শাসকের দফতরে ১০ জন বিক্ষুদ্ধ TMC কাউন্সিলর

Midnapore TMC Councilor: মহকুমা শাসকের দফতরে গেলেন ১০ জন বিক্ষুদ্ধ কাউন্সিলর। তবে অনাস্থা প্রস্তাব নিয়েই তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন কিনা, জল্পনা জিইয়ে রাখল তৃণমূল

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর:মেদিনীপুর পুরসভায় আরও জোরালো হচ্ছে জট। বুধবার মহকুমা শাসকের দফতরে গেলেন ১০ জন বিক্ষুদ্ধ কাউন্সিলর। তবে অনাস্থা প্রস্তাব নিয়েই তাঁরা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন কিনা, তা নিয়ে জল্পনা জিইয়ে রাখল জেলা তৃণমূল নেতৃত্ব। 

কেন বারবার সুব্রত বক্সীর ডাক 'উপেক্ষা' করছেন দলীয় বিধায়ক থেকে পদাধিকারীরা? দলের অন্দরের দ্বন্দ্ব মেটাতে কেন শীর্ষস্থানীয় নেতার ওপর 'ভরসা' রাখতে পারছেন না তাঁরা? দলের সঙ্গে কথা না বলেই কি মেদিনীপুর পুরসভায় আনা হচ্ছে অনাস্থা প্রস্তাব? মেদিনীপুর পুরসভার টানাপোড়েন ঘিরে, এবার উঠতে শুরু করেছে এই প্রশ্নই। জল্পনা বাড়িয়ে, বুধবার মেদিনীপুরের মহকুমা শাসকের অফিসে হাজির হলেন ১০ জন বিক্ষুদ্ধ তৃণমূল কাউন্সিলর। 
 
তবে কি অনাস্থা প্রস্তাব জমা দিতে এসেছিলেন তাঁরা? মেদিনীপুর পুরসভা চেয়ারম্যান বলেছেন ,'আমার কোনও বক্তব্য নেই। যা দল আমাকে সিদ্ধান্ত জানাবে, দলের নির্দেশ যা পাব তেমনই হবে।'এই নিয়ে জল্পনা অবশ্য জিইয়েই রাখল দলীয় নেতৃত্ব। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের অফিসের সামনে বিক্ষোভ দেখান ১০ জন কাউন্সিলর। দলেরই কাউন্সিলরদের একাংশের প্রতি বিমাতৃসুলভ আচরণ, 

অন্যদের অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্ত গ্রহণ,ফান্ডের অসম বণ্টন,উন্নয়ন খাতে বরাদ্দ টাকায় মোচ্ছবসহ,তৃণমূলের পুর চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই সব চাঞ্চল্যকর অভিযোগ করেন, তৃণমূলেরই কাউন্সিলররা!২ জানুয়ারি সুব্রত বক্সী উভয়পক্ষকে নিয়ে বৈঠক করবেন বলে,আশ্বাস দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যোৎ ঘোষ।তৃণমূল কংগ্রেসের  রাজ্য সাধারণ সম্পাদক  প্রদ্যোৎ ঘোষ বলেছেন, দল ২ তারিখে সময় দিয়েছে। ওদের সঙ্গে বসে এই যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা মেটানোর চেষ্টা হবে।কিন্তু তাতেও গলেনি বরফ। 

সূত্রের খবর, মঙ্গলবার সুব্রত বক্সীর সঙ্গে বৈঠকে যোগ দেননি এদের কেউই। পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের  সভাপতি   সুজয় হাজরা বলেছেন,এই বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। কেউ আমার কাছে কিছু জানতেও চায়নি। মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেছেন, কালকে আমার ওয়ার্ডের একজন তৃণমূল কর্মী দুর্ঘটনায় আহত হয়। কলকাতা থেকে যখন জানতে চাওয়া হল আমরা বেরিয়েছিল কিনা তখন বললাম দাদা এই এই ঘটনা। বলল না আগে কর্মী দেখ। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে জেলা বিজেপি নেতৃত্ব। 

আরও পড়ুন, 'পদত্যাগ-দেহত্যাগের কথা বলছে, পাবলিক এদের ত্যাগ করলে জ্ঞান হবে', মন্তব্য দিলীপের

 কয়েকদিন আগেই জগদ্দলের বিধায়ক ও ব্যারাকপুরের সাংসদের দ্বন্দ্ব মেটাতে আসরে নেমেছিলেন সুব্রত বক্সী। কিন্তু সেই বৈঠকে অর্জুন সিং গেলেও, যাননি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। আর এবার, মেদিনীপুর পুরসভার কোন্দলের ক্ষেত্রেও, কার্যত সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget