এক্সপ্লোর

Abhijit Banerjee: কিছু বলার নেই, নিয়োগ দুর্নীতিতে বিচারপতির প্রশ্ন প্রসঙ্গে মন্তব্য নোবেলজয়ীর

Abhijit Banerjee's Reaction: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, রাজ্যজুড়ে চলা এই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে নোবেলজয়ীরা কী বলছেন?

কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? স্বীকৃত এই মহান মানুষদের এই দুর্নীতি নিয়ে কী দৃষ্টিভঙ্গি সেটা আমার জানতে ইচ্ছে করে। বুধবার অন্য় একটি মামলার শুনানির জন্য এজলাসে ঢুকে, এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এনিয়ে অবশ্য় কিছু বলতে চাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায় (Abhijit Binayak Banerjee)।

নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? জানতে চাই। বুধবার এজলাসেই, এই মন্তব্য় করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর নির্দেশেই চাকরি গেছে রাজ্য়ের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে-সহ বহু অযোগ্য় প্রার্থীর। অন্য়দিকে চাকরি পেয়েছেন বেশ কিছু যোগ্য় প্রার্থী।     

বুধবার তিনিই অন্য় একটি মামলার শুনানির জন্য এজলাসে ঢুকে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেন, রাজ্যজুড়ে চলা এই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে নোবেলজয়ীরা কী বলছেন? বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, "প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন অমর্ত্য সেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন। স্বীকৃত এই মহান মানুষদের এই দুর্নীতি নিয়ে কী দৃষ্টিভঙ্গি সেটা আমার জানতে ইচ্ছে করে। তাঁরা তো আরও অনেক কিছু নিয়ে বলেন, এটা নিয়ে তাঁরা কিছু বলেন কিনা জানতে চাই।'' এনিয়ে অবশ্য় কিছু বলতে চাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, " এটা নিয়ে CBI তদন্ত করছে। আমার কিছু বলার নেই। বলার কোনও কারণও নেই। ব্যক্তিগতভাবে এনিয়ে কোনও চর্চা করি না। এনিয়ে কথা বলার কোনও দায়িত্ব নেই। কথা বলটা দায়িত্বহীন হবে।''                                                                                   

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্য়ের প্রেক্ষিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "আমার মনে হয়, অমর্ত্য সেনের বক্তব্য় পুরোটা পড়লে বোঝা যাবে। যেভাবে দেখানো হচ্ছে, তিনি সেইভাবে বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতীচী ট্রাস্টও কাজ করতে গিয়ে সমস্যাটা অনুভব করছে বলে আমার মনে হয়।'' নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের একাধিক পর্যবেক্ষণ শিরোনামে উঠে এসেছে। বুধবার এজলাসে তিনি যে মন্তব্য় করলেন, তাও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: Jalpaiguri News: বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হল গৃহকর্তার কান

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget