এক্সপ্লোর

Amartya Sen: SIR নিয়ে নির্বাচন কমিশনকে একহাত অমর্ত্য সেন, পাল্টা কী বললে CEO অফিস?

Amartya Sen Updates: SIR-এ লজিকাল ডিসক্রিপেন্সির জন্য শুনানির নোটিস পান অমর্ত্য সেন। নোবেলজয়ীর বোলপুরের বাড়িতে যান কমিশনের প্রতিনিধিরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নথি নিয়ে আসেন আধিকারিকরা। 

কলকাতা: SIR-এ পশ্চিমবঙ্গে 'অযথা তাড়াহুড়ো' করা হয়েছে, মত অমর্ত্য সেনের। তিনি বলেন, 'SIR-এর মতো প্রক্রিয়া সময় নিয়ে করা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাড়াহুড়ো করা হয়েছে। নথি জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বার্তা অমর্ত্য সেন আরও বলেন, ''পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে এর প্রভাব পড়তে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ভোটার এবং ভারতীয় গণতন্ত্রের জন্য এটা ঠিক নয়।'

উল্লেখ্য, SIR-এ লজিকাল ডিসক্রিপেন্সির জন্য শুনানির নোটিস পান অমর্ত্য সেন। নোবেলজয়ীর বোলপুরের বাড়িতে যান কমিশনের প্রতিনিধিরা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নথি নিয়ে আসেন আধিকারিকরা। 

অমর্ত্য সেনের বক্তব্য নিয়ে মুখ খুলল CEO অফিস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দাবি, ''এখন অনেকেই অনেক কথা বলছেন, সমালোচনা করছেন। শেষে কি হবে, সেটা সবাই দেখুন। শেষে সবাই বলবে, আসলে কি হয়েছে। এত মানুষকে নিয়ে যেভাবে কাজ হয়েছে, তাতে কিছু ভুল ত্রুটি থাকবেই। পৃথিবীর যে কোনও কর্মকাণ্ডে কোনও না কোনও ত্রুটি থাকবে।''

অমর্ত্য সেনকে SIR-এর নোটিশ পাঠানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ''এসআইএআর-এ আমি আসতে আসতে শুনছিলাম, অর্মত্য সেনকে হিয়ারিংয়ের নোটিস পাঠিয়েছে। অর্মত্য সেন, ভারতবর্ষের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে। যাকে দেখে, যার মাধ্যমে, দেশকে লোক চেনে, জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অর্মত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠিয়েছে। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, সেই বিজেপির ছাইপাশগুলিকে বাংলা থেকে আনম্যাপ করে, চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে, এই লড়াই , সেই লড়াই।''

রাজ্যজুড়ে SIR চলছে। শুনানি শুরু হওয়ার পর থেকেই নানারকম অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অমর্ত্য সেন একাই নন, বিশিষ্ট কবি জয় গোস্বামী, অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামিকেও হেনস্থার মধ্যে পড়তে হয়েছে। SIR শুনানিতে ডাকা হয়েছিল অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও। শুনানিতে ডাক পেয়েছেন যারা, তাঁদের মধ্যে অনেক বয়স্ক মানুষ, অসুস্থ মানুষও রয়েছেন। তাঁরা কী করে যাবেন শুনানি কেন্দ্রে, তা নিয়ে নির্বাচকন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। তবে ইতিমধ্যেই খুব অসুস্থ এমন ব্যক্তিদের বাড়িতে গিয়ে কথা বলতে দেখা গিয়েছে কমিশনের প্রতিনিধিদেরকেও। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget