এক্সপ্লোর

North 24 Paragana News: ভর দুপুরে ব্যারাকপুরে শ্যুটআউট, কমিশনারেটের ঢিল ছোড়া দূরত্বে ৩ জন মিলে ঘিরে ধরে যুবককে গুলি !

Barrackpore Shoot-Out: ওই যুবক ইলেক্ট্রিক সাপ্লাইয়ের অফিসের সামনেই দাঁড়িয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে তাঁকে গুলি করে।

সমীরণ পাল, ব্যারাকপুর : ভর দুপুরে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে শ্যুটআউট ! পাইপ রোডের ওই ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁর বুকে গুলি লাগায় অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিন দুষ্কৃতী এসে তাঁর ওপর হামলা চালায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছেই ঘটে শ্যুটআউট !

কী ঘটনা ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যারা গুলি চালিয়েছে তারা এলাকার বাসিন্দা। অর্থাৎ ওই যুবকের পরিচিত। তবে, কী কারণে গুলি চালানো হল তা এখনও স্পষ্ট নয়। বুকের নীচে গুলি লাগে যুবকের। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে।

জানা গেছে, ওই যুবক ইলেক্ট্রিক সাপ্লাইয়ের অফিসের সামনেই দাঁড়িয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে তাঁকে গুলি করে। এই জায়গাটি ব্যারাকপুর কমিশনারেটের একটি দফতরের খুব কাছেই। তার থেকে একটু এগিয়ে গেলেই পুলিশ কমিশনারেটের দফতর। তাছাড়া চিড়িয়ামোড় লাগোয়া পাইপ রোড একটি জনবহুল এলাকা। সেই জনবহুল এলাকায় ভর দুপুরে শ্যুটআউটের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তবে, এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই ধরা যায়নি।

এদিকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নিউ ব্যারাকপুরে। মত্ত অবস্থায় সদলবলে এক গৃহবধূর ঘরে ঢুকে চড়াও হয় দুষ্কৃতীরা। অর্ধনগ্ন করে রাস্তায় ফেলে মার প্রতিবেশীর। অপমানে আত্মঘাতী গৃহবধূ। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির সামনে জমি নিয়ে বিবাদ চলছিল ওই গৃহবধূ ও তাঁর এক প্রতিবেশীর মধ্যে। অভিযোগ, সোমবার রাতে ওই প্রতিবেশী মত্ত অবস্থায় কয়েকজনকে নিয়ে চড়াও হয়ে গৃহবধূকে মারধর করে। গতকাল সকালে বাড়ি থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যাতে ওই প্রতিবেশী এবং এক মহিলার নাম উল্লেখ রয়েছে। নিউ ব্যারাকপুরের সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার। মারধরে অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক মহিলার সন্ধানে চলছে তল্লাশি। মৃতার পরিবারের দাবি, প্রতিবেশীর বিরুদ্ধে আগে অভিযোগ জানাতে গেলেও থানা তা নিতে চায়নি। তারপরই বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। যদিও পুলিশ সূত্রে দাবি, দুপক্ষই থানায় এসে নিজেদের মধ্য়ে মিটমাট করে নিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget