এক্সপ্লোর

Aadhaar Card: পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীর বাড়িতে বস্তা বস্তা আধার কার্ড! তুমুল শোরগোল

Aadhaar Card Controversy: ঘরের মধ্যে বস্তা বন্দি আধার কার্ড। একশো-দুশো নয়, সংখ্যাটা ৩ হাজার ছুঁইছুঁই। বাড়ি থেকে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড-সহ পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাড়িতে মিলল বস্তা ভর্তি আধার কার্ড (Aadhaar Card), গ্রেফতার তিলজলার পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মী। কিছু পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ প্রতিবেশীদের। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) কারচুপির জন্য তৃণমূলের (TMC) মদতেই বাড়িতে অন্যের পরিচয়পত্র জড়ো করেছিলেন অভিযুক্ত, দাবি বিজেপির (BJP)। ঘটনায় দলীয় যোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। 

ঘরের মধ্যে বস্তা বন্দি হাজার হাজার আধার কার্ড। একশো-দুশো নয়, সংখ্যাটা ৩ হাজার ছুঁইছুঁই। বাড়ি থেকে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড-সহ তিলজলা পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল পুলিশ। আধার কার্ডের পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু রেশন এবং ভোটার কার্ড-ও।

পুলিশ সূত্রে খবর, ধৃত গৌরাঙ্গ সেন, উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বাড়ির রান্নাঘরে প্রচুর আধার কার্ড পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করছিলেন ওই পোস্ট অফিসের কর্মী। সন্দেহ হওয়ায় হাবড়া থানায় খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে অভিযুক্ত গৌরাঙ্গর বাড়িতে গিয়ে আধার কার্ড পাহাড় দেখে চক্ষু চড়কগাছ পুলিশের।

কী উদ্দেশ্যে এত আধার কার্ড জড়ো করেছিলেন ওই ডাকঘর কর্মী সদুত্তর দিতে না পারায় গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। এসডিপিও হাবড়া রোহিত শেখ বলেন, 'তিলজলা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী ২৭১৭টি আধার কার্ড, ১০৯টি রেশন কার্ড এবং ১৯টি ভোটার কার্ড বাড়িতে এনে জমিয়ে রেখেছিলেন। শনিবার তিলজলা পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার ভাস্কর দে হাবরা থানায় এসে গৌরাঙ্গ নামে অভিযোগ জানান।' 

পঞ্চায়েত ভোটে কারচুপির প্রস্তুতি, খোঁচা বিজেপির। বিজেপি নেতা পার্থপ্রতিম সরকার বলেন, 'ভোটে কারচুপির জন্য় তৃণমূল ওই পোস্ট অফিস কর্মীর বাড়িতে এসব রেখেছিল।' হাবড়া পুরসভার তৃণমূল নেতা ও পুরপ্রধান নারায়ণ সাহা বলেন, 'আধার কার্ড দিয়ে ভোট দেওয়া যায় না, এটা কি জানে না বিজেপি? ঘটনার তদন্ত করছে হাবড়া থানা। আসল তথ্য সামনে আসবে।'                                                 

কর্মস্থল থেকেই কি এইসব আধার কার্ড সরিয়েছিলেন তিলজলা পোস্ট অফিসের ওই অস্থায়ী কর্মী? কেনই বা সেগুলো পোড়াচ্ছিলেন? জানতে ধৃতকে জেরা করছে হাবড়া থানা।

 

আরও পড়ুন, রোদ উঠলে বাইরে থাকাই দুষ্কর! সপ্তাহের শুরুতেই অস্বস্তিকর গরমে নাজেহাল হবে রাজ্য?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget