এক্সপ্লোর

Titagarh Murder:২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে তৃণমূল কর্মীকে খুনের কিনারা, ধৃত ৩

Arrests In Titagarh: ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে তৃণমূল কর্মীকে খুনের কিনারা। এই ঘটনায় পূর্ব বর্ধমানের মেমারি থেকে এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) টিটাগড়ে তৃণমূল কর্মীকে (Titagarh TMC Worker Murder) খুনের কিনারা। এই ঘটনায় পূর্ব বর্ধমানের মেমারি থেকে এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ফোনের দাম মেটাতে না পারা নিয়ে বচসার জেরে খুন বলে দাবি পুলিশের।

কোন পথে কিনারা?
সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিল খুনে অভিযুক্তদের। আর ২৪ ঘণ্টার মধ্যে টিটাগড়ে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের ঘটনায়, এক দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভরদুপুরে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আনোয়ার আলি। পুলিশ সূত্রে খবর, নির্মাণ ব্যবসায় যুক্ত থাকার পাশাপাশি, তিনি মোবাইল ফোন কেনাবেচার কারবারও করতেন। স্থানীয় বাসিন্দা মহম্মদ সানিকে তিনি বেশ কয়েকটি ফোন বিক্রি করেন। টাকা মেটাতে না পারায়, আনোয়ারের সঙ্গে সানির বিবাদ শুরু হয়। পুলিশের দাবি, শুক্রবার টাকা ফেরত দেওয়ার কথা বলে তৃণমূল কর্মী আনোয়ারকে ডেকে পাঠান সানির স্ত্রী শবনম বানু। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এরই মধ্যে স্কুটারে চড়ে হাজির হয় তিন দুষ্কৃতী। পুলিশের দাবি, কথা কাটাকাটি চলাকালীন এক দুষ্কৃতী তৃণমূল কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশিস মৌর্য বললেন, 'এদের মধ্যে অতীতে কোনও আর্থিক লেনদেন হয়েছিল। ৪ লক্ষ ৬২ হাজার টাকা পাওনা ছিল। খুনের আগে ওই ব্যক্তিকে সানির স্ত্রী ফোনে ডেকেছিলেন। ওখানে তৈরি ছিল। শ্যুট করে পালিয়ে যায়।' সিসি ক্য়ামেরার ফুটেজ দেখে খোঁজ শুরু করে টিটাগড় থানার পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি থেকে অভিযুক্ত দম্পতি-সহ ৩ জনকে গ্রেফতার করে। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল জানান, মেমারি থেকে ৩ জনকে ধরতে পেরেছি। আরও একজনের নাম পাওয়া গিয়েছে। খুনে ব্যবহৃত স্কুটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

কী ঘটেছিল?
টিটাগড়ে দিনদুপুরে শ্যুটআউট গুলিবিদ্ধ হয়ে খুন হন আনোয়ার আলি নামে এক ব্যক্তি। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় তাঁর। নিহত আনোয়ার আলি তাঁদের দলের কর্মী বলে দাবি তৃণমূলের। নিহত আনোয়ার আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তোলাবাজির বখরা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। শাসকদলকে কটাক্ষ বিজেপির। পুলিশ  সূত্রে খবর, ঘটনায় উঠে আসছে সানি বলে একজনের নাম। তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় গত কালই।

আরও পড়ুন:লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget