এক্সপ্লোর

Agnipath Scheme: অগ্নিপথ বিরোধিতায় ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত

North 24 Pargana News: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে বিক্ষোভ। সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath)-এর বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা চলছে গোটা দেশজুড়ে। এবার ব্যারাকপুরের (Barrackpore) চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত। এদিন টিটাগড় (Titagrh) থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে মিছিল আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন জমা দেন।

 সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath)-এর বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক বিভিন্ন রাজ্য প্রশাসন। সমস্ত জেলা প্রশাসন ও পুলিশকর্তাদের (Police) সতর্ক থাকার কথা বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন (Nabanna)। 

রাজ্যজুড়ে সতর্কবার্তা

পাশাপাশি সতর্ক রয়েছে কলকাতা পুলিশও (Kolkata Police)। রাজ্য সরকারি অফিস রয়েছে এমন ৪৩ জায়গায় এবং কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। ৫৮টি জায়গায় থাকছে পিসিআর ভ্যান। প্রতি ডিভিশনে নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার বা জয়েন্ট সিপি। সব মেট্রো স্টেশনের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। বিভিন্ন রেল স্টেশনের বাইরে মোতায়েন অতিরিক্ত বাহিনী।  

অন্যদিকে, ঝাড়খণ্ড সরকার আগামীকাল রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। রাজ্যজুড়ে হাইঅ্যালার্ট জারি হয়েছে পাঞ্জাবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে হরিয়ানায়। 

সেনায় নিয়োগের স্বল্পমেয়াদি প্রকল্প ‘অগ্নিপথ’ ঘিরে গত কয়েক দিন ধরে অশান্তি চলছে আসছে দেশের একাধিক রাজ্যে। বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আন্দোলন, বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। ট্রেনে আগুন ধরানো থেকে রাস্তা অবরোধ, ভাঙচুর, কিছুই বাদ যায়নি। এমন পরিস্থিতিতে প্রকল্পে একাধিক রদবদল ঘটানো হয় কেন্দ্রের তরফে। বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বাড়িয়ে করা হয় ২৩ বছর। এ ছাড়াও অসম রাইফেলস-সহ একাধিক ক্ষেত্রে ‘অগ্নিবীর’দের জন্য সংরক্ষণের ব্যবস্থাও কার হয়। যদিও সেনা জানিয়েছে, বিক্ষোভের জেরে চাপের মুখে পড়ে নয়, আগে থেকেই ছাড় দেওয়ার কথা ভেবে রাখা হয়েছিল। তবে ছাড় দিলেও, প্রকল্প প্রত্যাহারের প্রশ্ন ওঠে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget