এক্সপ্লোর

Arjun Singh: "মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই বাইরে থেকে অস্ত্র আনছে", মমতার মন্তব্যের পাল্টা অর্জুন

Arjun Singh reply on Mamata Banerjee's Comment: বিজেপি নেতা বলেন, "নিজের দলকেই ঠিক করতে পারছেন না, মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই বাইরে থেকে অস্ত্র আনছে।"

কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের প্রশাসনিক বৈঠক থেকে ব্যারাকপুর কমিশনারেটে পরপর অশান্তি নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মন্তব্যের কিছু সময় পরই পাল্টা তোপ দাগলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। 

এদিন বিজেপি নেতা বলেন, "নিজের দলকেই ঠিক করতে পারছেন না, মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই বাইরে থেকে অস্ত্র আনছে। বিরোধীদের গ্রেফতার করার চেষ্টা, বাইরে থেকে অস্ত্র আনা কেন বন্ধ করতে পারছে না এসটিএফ ?" পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আক্রমণ বিজেপি সাংসদ অর্জুন সিংহের। উল্লেখ্য, একাধিক ঘটনায় সম্পতি উত্তাপ ছড়িয়েছিল ব্যারাকপুর এলাকায়। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যেও অশান্তির আবহ সৃষ্টি হয়। এই নিয়েই এদিন পুলিশ কমিশনারকে বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।                                         

আরও পড়ুন, ‘এসপি কোথায়? লুকিয়ে আছে? পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, ‘২-৩টি ঘটনা ঘটানো হয়েছে। পরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রয়োজনে কলকাতা পুলিশ, এসটিএফ, ডিজির সাহায্য নাও। বাইরে থেকে অস্ত্র আনিয়ে রাজ্যে গণ্ডগোল করানোর চেষ্টা করলে ছাড়ব না। ওখানকার অপরাধীদের এই চক্রকে ধরতে হবে। কয়েকজন গ্রেফতার হয়েছে, কিন্তু পিছনে কারা?" ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে আইএএস, আইপিএসদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। বিভিন্ন কমিশনারেটের পুলিশ সুপাররাও নেতাজি ইন্ডোরের এই বৈঠকে যোগ দেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। এই বৈঠক থেকেই ব্যারাকপুর কমিশনারেটে পরপর অশান্তি নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Abhishek Banerjee | থানা নয়, একেবারে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee | সেবাশ্রয় চালাতে বিনিয়োগ আসত কীভাবে? অভিষেকের কর্মসূচি ঘিরে প্রশ্ন ববির
BJP Holds Tiranga Yatra | রণক্ষেত্র হয়েছিল ধর্মতলা, সেই রুটেই তিরঙ্গা যাত্রা করল বিজেপি
Supreme Court | বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ, সমর্থনযোগ্য নয়! পুলিশের ভূমিকায় মন্তব্য শীর্ষ আদালতের
CJP Protest Withdraw |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget