এক্সপ্লোর

North 24 Paraganas: কাটমানি চেয়ে না মেলায় প্রধান শিক্ষককে মারধর! অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

North 24 Paraganas News: স্থানীয় পাটকেলপোতা প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। প্রধান শিক্ষক সুকুমার সর্দারের অভিযোগ, সোমবার বাড়ি ফরার সময় তাঁকে আটকান স্থানীয় তৃণমূল কর্মী আশরাফুল মণ্ডল। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্কুল ভবন তৈরির কাটমানি (Cut Money) না পেয়ে প্রাথমিক স্কুলের (Primary School) প্রধান শিক্ষককে (Head Master) বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর (TMC Worker) বিরুদ্ধে। আতঙ্কে ওই প্রধান শিক্ষক স্কুলে যেতে পারছেন না। ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) বাগদায়। অভিযুক্ত তৃণমূল কর্মী ঘটনার পর থেকেই পলাতক।

কাটমানি না মেলায় মারধরের অভিযোগ

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য তোলপাড়। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে কাটমানি না পেয়ে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আতঙ্কে আর স্কুল আসছেন না প্রধান শিক্ষক।  

এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। স্থানীয় পাটকেলপোতা প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। প্রধান শিক্ষক সুকুমার সর্দারের অভিযোগ, সোমবার বাড়ি ফরার সময় তাঁকে আটকান স্থানীয় তৃণমূল কর্মী আশরাফুল মণ্ডল। স্কুল ভবনের জন্য প্রধান শিক্ষকের কাছে কাটমানি চান আশরাফুল। প্রধান শিক্ষক তা দিতে অস্বীকার করলে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 

প্রধান শিক্ষককে অন্যান্য শিক্ষক ও তাঁর পরিবারের সদস্য বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বাড়িতেই চিকিত্‍সাধীন। আক্রান্ত প্রধান শিক্ষকের অভিযোগ, 'আমি বাড়ি ফিরছিলাম। কাটমানি চেয়ে আমাকে ধরে। আমি দিতে অস্বীকার করলে বেধড়ক মারধর করা হয়। আমি প্রাণের ভয়ে আর স্কুলে যাচ্ছি না।'

আরও পড়ুন: Kunal on Cash Recovery: 'যথেষ্ট উদ্বেগজনক ছবি, এটা কাম্য ছিল না', টাকা উদ্ধার নিয়ে বললেন কুণাল

অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা ও আষারু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, শিক্ষককে মারধরের ঘটনা দল কোনওভাবেই মেনে নেবে না। তৃণমূল নেতা ও উপপ্রধান তুষারকান্তি বিশ্বাস বলেন, 'প্রধান শিক্ষক পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন যে তাঁকে মারধর করা হয়েছে। শিক্ষককে মারধরের ঘটনা দল কোনওভাবেই মেনে নেবে না। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে বব্যস্থা নেবে।'

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'তৃণমূল সব জায়গাতেই কাটমানি চেয়ে এই সব করে বেড়ায়!' আক্রান্ত প্রধান শিক্ষক জেলা স্কুল পরিদর্শকের পাশাপাশি বাগদা থানাতেও অভিযোগ জানিয়েছেন। তদন্তে স্কুলেও গেছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আশরাফুল মণ্ডল পলাতক। 

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget