এক্সপ্লোর

North 24 Pargana: বর্ষার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে নদীর বাঁধ, একাধিক গ্রামে বন্যার আশঙ্কা

কংক্রিটের বাঁধ তৈরির কাজ অসম্পূর্ণ থাকায়, এই বিপত্তি বলে দাবি করেছেন গ্রামবাসীরা। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। 

সন্দেশখালি: বর্ষার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে নদীর বাঁধ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeskhali) ৩টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কংক্রিটের বাঁধ তৈরির কাজ অসম্পূর্ণ থাকায়, এই বিপত্তি বলে দাবি করেছেন গ্রামবাসীরা। এই নিয়ে তৃণমূলকে (tmc) নিশানা করেছে বিজেপি (BJP)। 

উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সন্দেশখালি ২ নম্বর ব্লকে আচমকাই ভেঙে পড়ে ৪০০ মিটারের বেশি আয়লা বাঁধ। এর ফলে রায়মঙ্গল নদীর জলে প্লাবিত হতে পারে মণিপুর (Manipur), দুর্গামণ্ডপ ও কোরাকাটি, এই ৩টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, আয়লা বাঁধ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে, কংক্রিটের ঢালাই হয়নি। সেই কারণেই বাঁধ ভেঙে এই বিপত্তি ঘটেছে। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

জলের তোড়ে বাঁধের দেওয়ালে ফাটল

নদী গর্ভে তলিয়ে যাচ্ছে বড় বড় কংক্রিটের চাঁই। শনিবার রাতে ভয়ঙ্কর ভাঙনের সাক্ষী থাকলেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের আতাপুর মৌজার বাসিন্দারা। রায়মঙ্গল ও বড় কলাগাছি নদীর সংযোগস্থলে প্রায় ৩০০ মিটার বাঁধের আর কোনও অস্তিত্বই নেই। এর ফলে মণিপুর, দুর্গামণ্ডপ, কোড়াকাটি, আমতলি-সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।  

সন্দেশখালির বাসিন্দা নমিতা খামারু বলছেন, রাস্তার কোলে থাকি আমরা, যখন তখন ঘরবাড়ি নিয়ে চলে যেতে পারে। রাত ৯টার দিকে বিশাল আওয়াজ, সারা রাত ঘুম নেই, রাস্তায় রাস্তায় ঘুরছি।

এতদিন টনক না নড়লেও, এবার তড়িঘড়ি কাজ শুরু করেছে সেচ দফতর। সেচ দফতরের আধিকারিক শান্তনু মণ্ডলের কথায়, 'আপাতত আমরা যাতে জলটা না ঢোকে সেই প্রচেষ্টা করছি।বেড ইরোশন প্রোটেক্ট করা যায়, উপযুক্ত ব্যবস্থা নেব'। রাজনীতিতে মন নেই সুন্দরবনের এই অঞ্চলের নদী পাড়ের বাসিন্দাদের। ভিটে হারানোর চিন্তায় তাঁদের ঘুম উড়েছে। 

উত্তর ২৪ পরগনায় আরও বিপত্তি

আসানসোল, গোয়ালপোখরের পর এবার জগদ্দল। রবিবার সকাল ৯টা নাগাদ জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে পালঘাট রোডে চলল গুলি। ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউয়ের পিঠ ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। অভিযোগ, তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ও পরপর ২টি বোমা ছোড়া হয়। হামলাকারীরা মাস্ক পরে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। সেই অবস্থায় প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন শাসক-নেতা। তৃণমূল নেতার দাবি, জেলে বসে তাঁকে খুনের ছক কষা হচ্ছিল, এই খবর তাঁর কাছে ছিল। এই সূত্রে আরমান নামে স্থানীয় এক দুষ্কৃতীর নাম উঠে এসেছে। তাকে আটক করেছে পুলিশ। হামলার কারণ সম্পর্কে এখনও অন্ধকারে পুলিশ ও তৃণমূল নেতার পরিবার। খবর পেয়ে থানায় যান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সাতসকালে জনবহুল এলাকায় গুলি চলায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget