এক্সপ্লোর

BJP Satire Song: 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচিতে কটাক্ষ-গান বিজেপি বিধায়ক অসীম সরকারের

What Did BJP MLA Do: 'চোর ধরো, জেল ভরো' নিয়ে এবার কটাক্ষ-গান বিজেপির। গান করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেই গানের ভিডিও আবার ভাইরালও হয়েছে। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:'চোর ধরো, জেল ভরো' নিয়ে এবার কটাক্ষ-গান (satire) বিজেপির (bjp)। গান করলেন হরিণঘাটার (haringhata) বিজেপি বিধায়ক (BJP MLA) অসীম সরকার (asim sarkar)। সেই গানের ভিডিও আবার ভাইরাল (viral) হয়েছে। 

কী হয়েছে? 
রাজ্য বিজেপির নির্দেশে বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে জেলা জুড়ে 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে গত সোমবার গোপালনগরের বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মেদিয়া বাজারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, জেলা বিজেপি সভাপতি রামপদ দাস এবং অতি অবশ্য়ই হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সেখানেই রাজ্য সরকারের উদ্দেশে কটাক্ষ গান অসীমের যা কিনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

আগেও কটাক্ষ-গান...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আগেই গান বেঁধেছিলেন অসীম সরকার। 'ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ'-এই গানটি ভাইরালও হয়। গানের সুরে আক্রমণ করেছেন কুণাল ঘোষকেও। উল্লেখ্য, কবিগান নিয়ে রীতিমতো চর্চা রয়েছে এই বিজেপি বিধায়কের।  গত মে মাসে এক কবিগানের আসর থেকেই ফেরার পথে আহত হয়েছিলেন তিনি। সঙ্গে আহত হন ২ পুলিশ কর্মী-সহ আরও ৮ জন। মাথা ও পায়ে চোট নিয়ে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে ভর্তিও থাকেন বিজেপি বিধায়ক।

বিজেপির কর্মসূচি প্রসঙ্গে...
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে'চোর ধরো, জেল ভরো' কর্মসূচিতে আগেও একাধিক উদ্যোগ নিয়েছে বিজেপি। যেমন গত ২ আগস্ট হাওড়ায় বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের চাকরির দাবিতেপথে নামে গেরুয়া শিবির। তাদের লক্ষ্য ছিল নবান্ন। কিন্তু তার আগেই মিছিল আটকায় পুলিশ।প্রশাসনের দাবি, বিজেপি যুব মোর্চার কর্মীরা মিছিল করে নবান্নর দিকে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে আগেই শিবপুর কাজীপাড়ায় ব্যারিকেড করে দেওয়া হয়। এই অঞ্চলের অনতিদূরে নবান্ন। সেখানেই পুলিশ আটকায় বিজেপির মিছিল। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। তার পর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্য পদ্মশিবিরের কর্মী-সমর্থকদের দাবি একটাইষ অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন:আত্মহত্যার চেষ্টা টলি অভিনেতার, নেপথ্যে ডিপ্রেশন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget