এক্সপ্লোর

North 24 Paragana : কেন তৃণমূল থেকে আসা বিশ্বজিত্‍ দাসকে টিকিট দিয়েছিল দল, প্রশ্ন শান্তনু ঠাকুরের

দলবদল নিয়ে বিশ্বজিৎ দাসকে তীব্র আক্রমণ করলেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তাঁর আপত্তির পরেও প্রার্থী করা হয়েছিল বিশ্বজিৎ দাসকে।

সমীরণ পাল, বনগাঁ (উত্তর ২৪ পরগনা) : দলবদল নিয়ে বিশ্বজিৎ দাসকে তীব্র আক্রমণ করলেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তাঁর আপত্তির পরেও প্রার্থী করা হয়েছিল বিশ্বজিৎ দাসকে। একই সঙ্গে বনগাঁর বিজেপি সাংসদ হুঁশিয়ারির সুরে বলেন, উপনির্বাচন হলে বাগদায় বিজেপি জিতবে। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাগদার বিধায়ক।

বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিত্‍ দাস তৃণমূলে যোগ দিয়েছেন, এখনও এক সপ্তাহ হয়নি ! আর এই শিবির বদল ঘিরেই ক্রমশ চড়ছে রাজনৈতিক তরজা। কেন তৃণমূল থেকে আসা বিশ্বজিত্‍ দাসকে বিধানসভা ভোটে টিকিট দিয়েছিল দল, তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, আমরা বারণ করেছিলাম বিশ্বজিৎ দাসকে টিকিট দেওয়ার জন্য। কী কারণে পেয়েছে সেটা বলব না, যারা টিকিট দিয়েছে তৃণমূলে চলে গেছে এমনও হতে পারে...এর বেশি নয়।

পাল্টা জবাব দিয়েছেন সদ্য তৃণমূলে যোগদানকারী বাগদার বিধায়কও। তিনি বলেন, আমি তো বলেছি কেউ পার্টিতে আসে করে খেতে, কেউ আসে ব্ল্যাকমেল করতে, একথা জেলা সভাপতিও বলেছেন। যার রাজনৈতিক বয়স তিন বছর পার হয়নি তাঁর সম্পর্কে কী বলব... এর বেশি নয়।

শিবির বদল ঘিরে উত্তর ২৪ পরগনার বনগাঁয় চড়তে শুরু করেছে রাজনৈতিক তরজা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর, একাধিক ইস্যুতে শান্তনু ঠাকুরের সঙ্গে মতবিরোধ হয়েছে বিশ্বজিৎ দাসের। সেই সংঘাত এখন আরও তীব্র হল। এপ্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, বিশ্বজিতের যাওয়াতে বিজেপির কোনও ক্ষতি হবে না। উপনির্বাচনে বাগদায় বিজেপিই জিতবে। 

যদিও পাল্টা বিশ্বজিৎ দাস বলেন, আগামী দিন ওঁর জনপ্রতিনিধি হওয়া অনেক কষ্টের হয়ে গেল। উনি বুঝে গেছেন আমার সঙ্গে থাকলে সমস্যা হবে। আরও পার্লামেন্টে যেতে পারবেন না।

সব মিলিয়ে বিশ্বজিৎ দাসের শিবির বদল ঘিরে সরগরম বনগাঁর রাজনীতি। 
    

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget