এক্সপ্লোর

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় ফের বোমার হদিশ, ভাড়াটিয়ার খোঁজে শুরু তল্লাশি

Bomb Recover: আবার বোমা-বারুদের আস্ফালন। পঞ্চায়েত ভোটের আগে ফের ভয় ধরানো ছবি উত্তর ২৪ পরগনার কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বাশা এলাকায়, একটি বাড়ি থেকে উদ্ধার হল ৬টি তাজা বোমা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ফের বোমার হদিশ। কাউগাছিতে, ভুয়ো পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে রাখা হয়েছিল তাজা বোমাগুলি। আজ উদ্ধার করে বম্ব স্কোয়াড (Bomb Squad)। ভাড়াটিয়ার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ফের বোমার হদিশ: আবার বোমা-বারুদের আস্ফালন। পঞ্চায়েত ভোটের আগে ফের ভয় ধরানো ছবি উত্তর ২৪ পরগনার কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বাশা এলাকায়, একটি বাড়ি থেকে উদ্ধার হল ৬টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর,  সেনাবাহিনীর প্রাক্তন কর্মী পরিচয় দিয়ে, ৯ মাস আগে এই বাড়ি ভাড়া নিয়েছিলেন সঞ্জিত্‍ দত্ত নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সেই ভাড়াটিয়ার ঘরে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় বাড়িতে ছিলেন না ওই ব্যক্তি। বাড়ির তালা ভেঙে, ঘরে ঢুকতেই চোখ কপালে ওঠে। দেখা যায়, ঘরের মধ্যে রয়েছে তাজা বোমা।

বৃহস্পতিবার, বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি উদ্ধার করে। ভাড়াটিয়ার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে বারবার সতর্ক করা হয়, বাড়ি ভাড়ার দেওয়ার আগে যেন ভাড়াটিয়ার নথি প্রশাসনকে জানানো হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সম্প্রতি উত্তর ২৪ পরগনার দুই প্রান্ত, কাঁকিনাড়া ও মিনাখাঁয় বোমা ফেটে মৃত্যু হয় দুই শিশুর। এরপর বোমার খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এরই মাঝে ফের বোমার হদিশ।

দিন কয়েক আগে জগদ্দল স্টেশনে বোমার খোঁজে তল্লাশি হয়। ২৭ নম্বর রেলগেট থেকে শুরু হয় অভিযান। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে রেললাইন সংলগ্ন এলাকা, ঝোপঝাড়ে তল্লাশি চালায় রেল পুলিশ। গত ২৫ অক্টোবর, কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় ৭ বছরের শিশুর। ১০ বছরের বালকের হাত উড়ে যায়। তারপর থেকেই জগদ্দল, ভাটপাড়া সহ বিভিন্ন এলাকায় লাগাতার তল্লাশি চলছে। 

তার আগে দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ মেলে। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। আজ সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান। কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা। ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক। 

 

আরও পড়ুন: Bowbazar Metro: মেট্রোর কাজে তৃতীয় বিপর্যয়, ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া শুরু KMRCL-এর

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget