এক্সপ্লোর

North 24 Parganas:সোনা পাচারে জড়িত সন্দেহে ৩ পাচারকারীকে গ্রেফতার পেট্রাপোল সীমান্তের বিএসএফের

BSF Arrests 3 From Petrapole Border:সোনা পাচারে জড়িত সন্দেহে ৩ পাচারকারীকে গ্রেফতার করল পেট্রাপোল সীমান্তের বিএসএফ। ধৃতদের থেকে আনুমানিক ২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সোনা পাচারে জড়িত সন্দেহে ৩ পাচারকারীকে গ্রেফতার করল পেট্রাপোল সীমান্তের বিএসএফ। ধৃতদের থেকে আনুমানিক ২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া সোনা ও ধৃতদের পরে বিএসএফ, পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দেয়।

কী জানা গেল?
সূত্রের খবর, ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ২২টি সোনার বিস্কুট, ৩টি সোনার পেস্ট উদ্ধার করে। পাচারকারী সন্দেহে আটক করা হয় ৩ জনকে। বিএসএফের বক্তব্য,  চোরাকারবারিরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিল। বিএসএফের তৎপরতায় তা উদ্ধার হয়। সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার ওজন ৩, ৬২৮ কিলোগ্রাম। বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে খালি ট্রাক  ভারতে ফেরানোর সময় এই সোনা বাংলাদেশ থেকে এদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে খবর। সতর্ক বিএসএফ জওয়ানরা তল্লাশি চালিয়ে সেই ট্রাক থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে। ধৃতদের নাম রাজু দাস , সঞ্জীব দাস এবং মহম্মদ রিবায়েদিন। 
সীমান্ত এলাকায় যে চোরাচালানকারীদের দাপট অব্যাহত, সে ব্যাপারে বার বার সাধারণ মানুষকে সাবধান করা হয়েছে। কিন্তু তার পরও কি তাতে ছেদ পড়ল? দিনদশেক আগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে যে হিসেব দেওয়া হয়, তাতে দেখা গিয়েছিল বিভিন্ন ঘটনায় দক্ষিণবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে ২৮টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য ২ কোটি টাকার বেশি। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন BSF-এর তরফে ওই পরিসংখ্যান প্রকাশ করা হয়। বলা হয়েছিল, বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচারের পরিকল্পনা ছিল। চোরাকারবারীদের পরিকল্পনা ভেস্তে দিয়ে BSF ২৮টি সোনার বিস্কিট উদ্ধার করে, দুই চোরাচালানকারীকে আটকও করা হয়।
পাশাপাশি, সীমা চৌকি গোবর্ধায় একই ধরনের ঘটনা ঘটে। ১০৭ নং ব্যাটেলিয়নের জওয়ানরা এক পাচারকারীর থেকে ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করেন। অভিযুক্তকে আটক করা হয়। তাঁর নাম সুজিত রায় বলে  জানা গিয়েছিল। তিনি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরেরই বাসিন্দা। আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে সেগুলি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছিল BSF। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন BSF-এর জনসংযোগ বিভাগের DIG এতে জওয়ানদের প্রশংসা করে জানান, দরিদ্র, অসহায় মানুষকে অর্থের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে চোরাকারবারিরা। কুখ্যাত চোরাচালানকারীরা সরাসরি অপরাধমূলক কাজে অংশ নেন না। বরং দরিদ্র মানুষকে দিয়ে এই সব কাজ করান। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষকে এ নিয়ে কোনও তথ্য থাকলে BSF-কে জানাতে আর্জি জানান তিনি।  

আরও পড়ুন:'৬ ফেব্রুয়ারির আগে কোনও অভিযোগ পাইনি', সন্দেশখালি মামলায় গণধর্ষণের ধারা যুক্তির পর দাবি ডিজি-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget