এক্সপ্লোর

Rajeev Kumar:''৬ ফেব্রুয়ারির আগে কোনও অভিযোগ পাইনি', সন্দেশখালি মামলায় গণধর্ষণের ধারা যুক্তির পর দাবি ডিজি-র

Sandeshkhali Incident:'৬ ফেব্রুয়ারির আগে আমরা কোনও অভিযোগ পাইনি...', সন্দেশখালির ঘটনায় শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পর বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

সন্দেশখালি: '৬ ফেব্রুয়ারির আগে আমরা কোনও অভিযোগ পাইনি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছি', সন্দেশখালির (Sandeshkhali Incident) ঘটনায় শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পর বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DGP Rajeev Kumar)। আরও জানালেন, সন্দেশখালির প্রত্যেক মহিলার সঙ্গে কথা বলবে পুলিশ। সমস্ত রকম অভিযোগই যে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, সে আশ্বাসও দেন রাজ্য পুলিশের ডিজি। বলেন, 'আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে একজন মহিলা অভিযোগ করেছেন। আমরা যেরকম অভিযোগ পাব, সেই অনুযায়ী ব্যবস্থা নেব।'

আর যা...
'সন্দেশখালিতে স্বাভাবিক জীবন ফিরে আসুক, এটাই চাই', শনিবার এই বার্তাও দিয়েছেন রাজ্য পুলিশের প্রধান। বললেন, 'সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি নিয়ে এলাকাভিত্তিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।' তবে 
কোনও ধরনের অভিযোগ পেলে তা যে যুক্ত করা হবে, সে কথাও মনে করান তিনি। শনিবার বসিরহাটের SP-র মুখেও শোনা গিয়েছে, 'সন্দেশখালি এখন শান্ত। কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে ব্য়বস্থা নেওয়া হবে। পুলিশ কিছু লুকোনোর চেষ্টা করেনি।' তাঁর আরও দাবি, 'গত সাত-দশ দিন ধরে সন্দেশখালি এলাকায় বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। গত ৯ ফেব্রুয়ারি জেলায়াখালিতে পোলট্রি  ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর পুলিশ বিভিন্ন মামলা রুজুর করে তদন্তও শুরু করে।' তবে গত ৭ দিনের আর কোনও অপ্রীতিকর ঘটনা সন্দেশখালিতে হয়নি, সংযোজন তাঁর। 
দিনপাঁচেক আগে সাংবাদিক সম্মেলনে পুলিশই দাবি করেছিল, এই পর্যন্ত যে ৪টি লিখিত অভিযোগ এসেছে, তার একটিতেও ধর্ষণের অভিযোগ নেই। তবে কোথাও কোনও অভিযোগ থাকলে মহিলাদের নির্ভয়ে তা জানানোর আহ্বান জানান পুলিশকর্তারা। বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার আবার বলেছিলেন, 'সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ উঠছে। আর কোনও খামতি করা যাবে না। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে।' সেদিনই সন্দেশখালি গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বললেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। কিন্তু পুলিশের দাবি আর সন্দেশখালির প্রতিবাদীদের একাংশের বক্তব্য মিলছে না বলে সেদিনই অভিযোগ তোলে নানা মহল। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভকারী মহিলাদের কেউ কেউ যেমন প্রশ্ন তোলেন, 'পুলিশই তো অত্যাচার করছে, কী ভাবে ভরসা করব?' আর এক জনের বক্তব্য, 'জনগণের জন্য ১৪৪, আর সন্ত্রাসবাদীদের জন্য কী?...রাজ্য প্রশাসন পুরো কাঠের পুতুল।' 

আরও পড়ুন:নেই রক্ষণাবেক্ষণ, বাড়ছে না বেতন, জননী সুরক্ষায় বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবাতেও অভিযোগ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget