এক্সপ্লোর

North 24 Parganas:২ কোটি ৯৩ লক্ষ টাকা সোনার বিস্কুট উদ্ধার বাংলাদেশ-লাগোয়া সীমান্ত থেকে, ধৃত ১

BSF Confiscates Gold: সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের সোনা পাচার (Gold Smuggling) রুখতে সাফল্য বিএসএফের (BSF)। এদিন সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩৬টি সোনার বিস্কুট উদ্ধার করেন। সোনা পাচারে জড়িত সন্দেহে এক ট্রাকচালককে গ্রেফতারও করা হয়। অভিযোগ, তিনিই ওই সোনা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিলেন। বাজেয়াপ্ত করা ৩৬টি সোনার বিস্কুটের  ৪ হাজার ৭৯৭ গ্রামের কিছু বেশি। আনুমানিক বাজারদর ২ কোটি ৯৩ লক্ষ টাকারও বেশি। 

কী ভাবে উদ্ধার? 
বিএসএফ সূত্রে খবর, একজন চালক যে একটি খালি ট্রাক নিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে প্রবেশ করতে চলেছেন সে ব্য়াপারে সুনির্দিষ্ট তথ্য এসেছিল বাহিনীর কাছে।  সঙ্গে সঙ্গে তল্লাশি দল গঠন করেন জওয়ানরা।  রাত ১০টা ৫০ নাগাদ ভারতের চৌহদ্দিতে ঢুকতেই জওয়ানরা ট্রাকটি থামিয়ে তল্লাশির জন্য গুদামে নিয়ে যায়। এর পরই চিচিং ফাঁক। ট্রাকের কেবিনে স্পিকার বক্সের পিছনে একটি কাপড়ে মোড়ানো ছিল সোনার বিস্কুটগুলি, দাবি বিএসএফের।  জওয়ানরা সোনা-সহ ট্রাকটিকে সীমা চৌকিতে নিয়ে আসেন। সঙ্গে আনা হয় ট্রাকচালককেও।  ধৃতের নাম প্রদীপ রায়চৌধুরী। তিনি উত্তর ২৪ পরগনারই মতিগঞ্জের তালিখোলা গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া সোনা কলকাতার কাস্টম হাউসে স্থানান্তর করা হয়েছে। ধৃতকেও সেখানেই পাঠানো হয়। সীমান্তে বসবাসকারীদের জন্য বিএসএফ-এর তরফে সীমা সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয় আরও এক বার। এ জন্য 14419 নম্বরে রিপোর্ট করা যেতে পারে। তা ছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তে আরও একটি নম্বর রয়েছে  যেখানে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যাবে। নম্বরটি হল 9903472227।সঠিক তথ্য প্রদানকারীর জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা থাকছে। তাঁর পরিচয় গোপন রাখা হবে। যদিও এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে উত্তর ২৪ পরগনা লাগোয়া বাংলাদেশ সীমান্তে।

একই ঘটনা সপ্তাহদুয়েক আগে...
সপ্তাহদুয়েক আগেও ভারত-বাংলাদেশ সীমান্তে পাকড়াও হয়েছিল এক সোনা পাচারকারী। সে বার উত্তর ২৪ পরগনার মধুপুরের সীমা চৌকি থেকে সোনার বিস্কুট উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি মধুপুরের জওয়ানরা ওই সোনার বিস্কুট উদ্ধার করেছিলেন। ওই দিন ২৫টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে ধরা হয়। বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটগুলির মোট ওজন ২৯১৪ গ্রাম। সূত্রের খবর, এর আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকারও বেশি। একটি বিশেষ সূত্রে সোনা পাচারের খবর মিলেছিল। তারপরেই ওই এলাকায় পৌঁছে যান কর্তব্যরত জওয়ানরা। সীমান্তের রাস্তায় ঘুরে বেড়ানো এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেন জওয়ানরা। তাঁকে ধরে তল্লাশি করতেই তাঁর কোমরে বাঁধা অবস্থায় ২৫টি সোনার বিস্কুট পাওয়া যায়। তাঁকে নিয়ে আসা হয় চৌকিতে। বিএসএফ সূত্রের খবর, ধৃতের নাম আমির মন্ডল।

আরও পড়ুন:শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget