এক্সপ্লোর

North 24 Parganas News: সীমান্তে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ ! BSF-র জালে এবার উঠে এল কী ?

BSF Rescue Phensedyl: পাচারকারীদের পরিকল্পনা নস্যাৎ করে, ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল পাকড়াও করেছে বিএসএফ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ (BSF) জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে তাঁদের দায়িত্বের এলাকা থেকে বিভিন্ন ঘটনায় ৪৬৪ বোতল ফেনসিডিল পাকড়াও করেছে। মূলত যা ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে উদ্ধার হওয়া ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য ১,০৫,৭৮৯ টাকা।

 জানা গিয়েছে, ৫ জুলাই সীমা চৌকি গেদে, অ্যাডহক এসবি-ভি ব্যাটালিয়নের কর্মীরা আন্তর্জাতিক সীমান্তের কাছে কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার লক্ষ্যে জওয়ানরা চোরাকারবারিদের দিকে এগোতে শুরু করলে অন্ধকার ও ঝোপের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকায় নিবিঢ় তল্লাশি চালিয়ে জওয়ানরা ঘটনাস্থল থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

একই দিনের অন্যান্য ঘটনায় সীমা চৌকি সাসানি ও লোধিয়া, ৭০ ব্যাটালিয়ন ও সীমা চৌকি দোবারপাড়া, ০৫ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে। উদ্ধার হওয়া ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে, বিএসএফ, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে, সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্কতা বজায় রাখে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিভিন্ন অপারেশনাল ব্যবস্থা গ্রহণ করে।  তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার দল রয়েছে, যারা সীমান্ত এলাকায় ঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখে।

প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার পাচারকারীদের প্ল্যান চৌপাট করে দিতে সক্ষম হয়েছিল বিএসএফ। তবে সাফল্যের পাশাপাশি রাজনৈতিক ময়দানে একাধিকবার প্রশ্নের মুখেও পড়েছে বিএসএফ। 'বিএসএফ-র গুলিতে মৃত্যু দিনহাটার যুবকের' , এই ঘটনাও রীতিমত বিতর্কের ঝড় উঠেছিল। এমনকি সদ্য কোচবিহার থেকে নির্বাচনী প্রচারের প্রথমদিনেই নিশানা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

উল্লেখ্য, একুশের রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ১০ এপ্রিল  চতুর্থ দফার ভোটগ্রহণের দিন শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল পাঁচজনের। প্রথমবার ভোট দিতে গিয়েই প্রাণ গিয়েছিল সেবার পাঠানটুলির বাসিন্দা আনন্দ বর্মনের। নাম না করলেই সম্প্রতি মমতা বলেছিলেন, 'বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল। খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ। বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান। কোচবিহারে বিএসএফ-এর গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে।'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget