এক্সপ্লোর

Arjun Singh: হাইকোর্টে 'সাময়িক স্বস্তি' অর্জুনের ! 'কঠোর পদক্ষেপ নয়..'

HC On Arjun Singh: বাড়িতে বোমাবাজি সংক্রান্ত মামলায় স্বস্তিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, কী বলছে হাইকোর্ট ?

সৌভিক মজুমদার ও সমীরণ পাল, কলকাতা: হাইকোর্টে সাময়িক স্বস্তিতে অর্জুন সিংহ। বাড়িতে বোমাবাজি সংক্রান্ত মামলায় স্বস্তিতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। 'আগামীকাল মামলার শুনানির আগে পর্যন্ত বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না'। প্রাক্তন সাংসদের দায়ের করা মামলায় মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর । এই মামলাতেই, গতকাল অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত।

আরও পড়ুন, 'ইদে সবাই অংশ নিলে, রামনবমীতেও সবার অংশগ্রহণ করা উচিত..', বলছেন দিলীপ ঘোষ

জগদ্দলে গুলি-বোমাকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংকে পাঁচ-পাঁচটা নোটিস দিয়েছিল পুলিশ। তাতে হাজিরা না দেওয়ায় মঙ্গলবার, অর্জুন সিংহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর মহকুমা আদালত।তবে, বাড়ির সামনে বোমাবাজি ও পুলিশি নোটিস সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং। বৃহস্পতিবার, মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। রাজ্য সরকারকে মৌখিক নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

 ২৭ মার্চ ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে প্রথমে গুলি চলে। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী দাবি করেন, গুলি চালিয়েছেন অর্জুন সিং। পাল্টা অর্জুনও চ্য়ালেঞ্জ ছোড়েন, তাঁর গুলি চালানোর ফুটেজ থাকলে সামনে আনা হোক।গুলিবিদ্ধ তৃণমূল কর্মী  মহম্মদ সাদ্দাম বলেছিলেন, দেখলাম অর্জুন সিংহ ৫০-৬০ টা ছেলে নিয়ে আসছে। এরপর একটা ছেলে বলল যে এ (আমি) কাউন্সিলরের সাথে থাকে। অর্জুন সিং বন্দুক বের করে গুলি মেরে দিল।'


বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ   অর্জুন সিংহ বলেছিলেন, 'আমি চ্যালেঞ্জ করছি পুলিশ প্রশাসনকে, ওখানে খুব কম হলে ১০-১২টা CCTV ক্যামেরা আছে পুলিশের। বের করে দেখিয়ে দিক যে, অর্জুন সিংহ গুলি চালিয়েছে বা অর্জুন সিংহের সঙ্গে যারা সিকিওরিটির লোকেরা ছিল বা যারা অর্জুন সিংহর সঙ্গে ওখানে ছিল, তারা কেউ গুলি চালিয়েছে।' এই মামলায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR হয়।অর্জুন সিংকে একাধিক নোটিস পাঠায় পুলিশ। অন্য়দিকে, পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই মামলায় বুধবার সাময়িক স্বস্তি পেলেন অর্জুন সিং। 

ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং বলেন, 'আমি গুলি করেছি কি করিনি, আগে না যাচাই করে আপনি কী করে আমাকে ব্লেম করতে পারবে আমি গুলি চালিয়েছি। এত তাড়াতাড়ি গ্রেফতারি পরোয়ানা হয় না। প্রাক্তন সাংসদের উপর মামলা করেছেন। একটা তো কিছু নিয়ম হয়। হাইকোর্ট একটাই কথা বলছে আপনি এত তাড়াতাড়ি গ্রেফতারি পরোয়ানা কী করে ইস্যু করেছেন?' জগদ্দলের তৃণমূল বিধায়ক  সোমনাথ শ্য়াম বলেন,  এগুলো তো হতেই থাকে। এগুলো আইনি লড়াই। তাহলে আপনি কি বলতে চান নিম্ন আদালত যে রায়টা দিয়েছে সেটা কি ভুল? এই বিচার আগামী দিন হবে। হাইকোর্ট হোক, নিম্ন আদালত হোক, সুপ্রিম কোর্ট হোক, যেখানেই সে যাক অর্জুন যেখানেই যায় গুলি সে চালিয়েছে এটা প্রমাণিত। তার শাস্তিও সে পাবে। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget