এক্সপ্লোর

CBI In Sandeshkhali Incident: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় ৩ মামলার তদন্তভার CBI-কে

High Court: ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিট খারিজ, ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: ইডি (ED Attack In Sandeskhali) আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিট খারিজ, ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকেও সিবিআই-এর হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকেল ৪.৩০টের মধ্য়ে শেখ শাহজাহান ও নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ। 

বিশদ...
ন্যাজাট থানায় দায়ের হওয়া তিনটি এফআইআরের মধ্যে দুটি এফআইআর, FIR নম্বর ৮ এবং  FIR নম্বর ৯ ও বনগাঁ থানায় দায়ের হওয়া এফআইআর-এর (FIR নম্বর ১৮) তদন্ত এতদিন রাজ্য পুলিশ করছিল। আজ থেকে এই তিনটি এফআইআরের নিরিখে সমস্ত তদন্ত সিবিআই করবে বলে জানাল হল হাইকোর্টের নির্দেশে।  আজ বিকেল ৪.৩০টের মধ্য়ে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেবে বলেও জানিয়েছে। পাশাপাশি এই মামলা সংক্রান্ত যা যা তথ্য প্রমাণ রাজ্য পুলিশ বা সিআইডি-র কাছে রয়েছে, তাও সিবিআই-কে আজ বিকেল ৪.৩০টের মধ্য়ে তুলে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের তরফে রাজ্য ও কেন্দ্রের আধিকারিকদের দিয়ে যে সিট গঠন করা হয়েছিল, সেটিও খারিজ করা হয় এদিনের নির্দেশে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দিতেও রাজি হননি বলে খবর।
এদিন নির্দেশ আসার পর সরকারি আইনজীবীদের তরফে আর্জি জানানো হয়েছিল, আগামী ৩ দিন যাতে এই নির্দেশের উপর স্থিতাবস্থা বজায় থাকে এমন ব্যবস্থা করা হোক। অর্থাৎ আগামী তিন দিন এই নির্দেশ যাতে কার্যকরী না হয়, সেই ব্যবস্থা করা হোক। কিন্তু প্রধান বিচারপতি সেই আবেদনও করে দেন।   

ইডির উপর হামলা...
গত ৫ জানুয়ারি সন্দেশখালির 'বেতাজ বাদশা" শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ঘরের দরজা বন্ধ থাকায় তালা ভাঙার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, ইডি-কে বাধা দিতে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে শেখ শাহাজাহানের অনুগামীদের বিরুদ্ধে । ইডি আধিকারিকদের সঙ্গে  ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। প্রাণভয়ে এলাকা ছাড়েন আধিকারিকরা। গোটা এলাকা দখল দুষ্কৃতীদের। তৃণমূল নেতার বাড়িতে সংবাদমাধ্যমের উপরও দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বলে অভিযোগ। সেই শুরু। তার পর থেকে টানা শিরোনামে থেকেছে সন্দেশখালি। প্রায় ৫৫ দিন অধরা থাকার পর ৫৬তম দিনে গ্রেফতার হন শেখ শাহজাহান।

আরও পড়ুন:বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে নিউটাউনে মৃত্যু মহিলার

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget