এক্সপ্লোর

North 24 Paraganas: প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার বাদুড়িয়া থেকে, পুলিশের জালে ১

North 24 Paraganas News: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার গোকনা ব্রিজের উপর থেকে আলাউদ্দিন মণ্ডল নামে এই ব্যক্তিকে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়ার রঘুনাথপুর গ্রামে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: বাদুড়িয়ায় (Baduria) প্রচুর আগ্নেয়াস্ত্র সহ (arms recovered) পুলিশের জালে ধরা পড়লেন এক ব্যক্তি। উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। কোথাও কি পাচার করা হচ্ছিল সেগুলি? খতিয়ে দেখছে পুলিশ (Police)।

প্রচুর আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ১

ব্রিজের উপর দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। হাতেনাতে তাঁকে পাকড়াও করল পুলিশ। ব্যাগ খুলতেই মিলল বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি। 

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার গোকনা ব্রিজের উপর থেকে আলাউদ্দিন মণ্ডল নামে এই ব্যক্তিকে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়ার রঘুনাথপুর গ্রামে। 

তাঁর কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, দুটি রিভলবার, তিনটি ওয়ান শটার, দুটি ছররা বন্দুক, একটি ম্যাগাজিন ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে। বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিন্হা মহাপাত্র জানান কী কী উদ্ধার হয়েছে।

দুষ্কৃতীদের দৌরাত্ম্য, তার মাঝেই আগ্নেয়াস্ত্র উদ্ধার

ধৃতকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে ভর সন্ধেয় প্রকাশ্যে গুলি করে খুন। তোলা না দেওয়ায় খড়দার পুরানি বাজারে, ব্যবসায়ীদের ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ। 

আরও পড়ুন: Hingalgung : বাঁধ কেটে জল এনে ব্যবহার হচ্ছে ইটভাটায়, "অশনি" সঙ্কেতে প্রমাদ গুণছেন হিঙ্গলগঞ্জের নদীপাড়ের বাসিন্দারা

পুরভোটের আগে দফায় দফায় বোমাবাজি টিটাগড় ও কামারহাটিতে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নজরে পড়ার মতো। এই প্রেক্ষাপটেই বাদুড়িয়ায় প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ পুলিশ জালে ধরা পড়ল একজন। অস্ত্রগুলি কোথায়, কেন নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ।

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget