এক্সপ্লোর

North 24 Paraganas: 'বিজেপি বিধায়কের কুকীর্তি'র ফ্লেক্স বনগাঁয়, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

Bongaon: দিন কয়েক আগেই হাটে মাদক বিক্রির অভিযোগে, ধুন্ধুমারকাণ্ড বেঁধেছিল আমডাঙায়। এবার সেই উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়, মাদক পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফ্লেক্স পড়ল বিজেপি বিধায়কের বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাদক পাচারকাণ্ডে (drug dealing) জেল খাটার অভিযোগ। বনগাঁর (Bongaon) জায়গায় জায়গায় বিজেপি (BJP) বিধায়কের ছবি দিয়ে ফ্লেক্স। তৃণমূল (TMC) এই কাজ করেছে। দাবি বিজেপি বিধায়কের। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ মিথ্যা হলে, প্রশাসনের কাছে জানান। ফ্লেক্স (flex) দেওয়ার অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

ফ্লেক্সে ‘মাদক’ তরজা

'বিজেপি বিধায়কের কুকীর্তি! ভেবে দেখুন কারা ভোট চাইতে আসছে।' উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বিভিন্ন জায়গায় লাগানো এই ফ্লেক্স ঘিরেই তুঙ্গে রাজনীতি। ফ্লেক্সে দেওয়া হয়েছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ছবিও। সেই সঙ্গে একটি সংবাদপত্রের কাটিং তুলে ধরে দাবি করা হয়েছে, মণিপুরে মাদক পাচারকাণ্ডে ১০ বছরের কারাদণ্ড হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতার।  

কারা এই ফ্লেক্স টাঙিয়েছে, তার কোনও উল্লেখ করা হয়নি এখানে। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, মণিপুরের যে মাদক পাচারকাণ্ডের কথা ফ্লেক্সে তুলে ধরা হয়েছে, সেই মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

বনগাঁয় ফ্লেক্স-রাজনীতি

বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের কথায়, 'তৃণমূলের কুকীর্তির বিরুদ্ধে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের প্রচারে গিয়ে আঙুল তুলেছিলাম, তাই তৃণমূল আমার বিরুদ্ধে ফ্লেক্স ফেলেছে। যে অভিযোগ এনে ফ্লেক্স দিয়েছে তার কোনও ভিত্তি নেই। আদালতে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি।'

ফ্লেক্সের দায় নিতে নারাজ তৃণমূল। তবে বিজেপি বিধায়ককে কটাক্ষও করতে ছাড়েনি তারা। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'যারা ফ্লেক্স দিয়েছে তারা বলতে পারবে। কাচের ঘরে থেকে ঢিল ছুড়তে নেই। অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে ওঁকে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছি।'

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে ঝাড়গ্রামে তৃণমূল-বিজেপি কর্মীদের তরজা

দিন কয়েক আগেই হাটে মাদক বিক্রির অভিযোগে, ধুন্ধুমারকাণ্ড বেঁধেছিল আমডাঙায়। যে ঘটনায়, মাদক কারবারে মদত দেওয়ার অভিযোগে সরাসরি আমডাঙা থানার IC-র দিকে আঙুল তুলেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। এবার সেই উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়, মাদক পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফ্লেক্স পড়ল বিজেপি বিধায়কের বিরুদ্ধে।

আরও পড়ুন: Maniktala: ছাত্রীর রহস্যমৃত্যু, 'ভাল মেয়ে হতে পারলাম না' লেখা সুইসাইড নোট উদ্ধার, তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget