এক্সপ্লোর

TMC: মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল তৃণমূল কাউন্সিলরের? বিজেপি নেতার বিরুদ্ধে বড় অভিযোগ

North 24 Paragana News: নিজের ওয়ার্ডেই আক্রান্ত হলেন হালিশহরের তৃণমূল কাউন্সিলর। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) হালিশহরে (Halisahar) আক্রান্ত হলেন তৃণমূল (TMC) কাউন্সিলর (Councilor)। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি (BJP) নেতার দলবলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। 

ঠিক কী ঘটেছে?

নিজের ওয়ার্ডেই আক্রান্ত হলেন হালিশহরের তৃণমূল কাউন্সিলর। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান তৃণমূল কাউন্সিলর টুনা নায়েক। সেখান থেকে বেরোনোর সময় কয়েকজন ঘিরে ধরে বেধড়ক মারধর করে।

আরও পড়ুন, উত্তাল নদীতে জলের তোড়ে ভাঙল নৌকা, কোনক্রমে বাঁচল তিন প্রাণ

কী অভিযোগ? 

দীর্ঘদিন বিজেপির হাতে থেকে হালিশহরের ২৩ নম্বর ওয়ার্ড, এবার পুরভোটে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, সেই আক্রোশেই হামলা হয়। হালিশহরের আক্রান্ত তৃণমূল কাউন্সিলর টুনা নায়েক বলেন, "বিজেপির কিছু ছেলে যারা সমাজবিরোধী, ভোটের পর থেকে কিছু ছেলে বোমাবাজি করছে। ওদের লোকজনই এসব করাচ্ছে। এটা ওদের প্ল্যান ছিল। ফেলে মারধর করে।" 

হালিশহরের তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি  প্রবীর সরকার বলেন, "মানুষ রুখে দাঁড়াবে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিকার করা হবে। ভোটের দিনেও বিজেপি এখানে বোমাবাজি করে। বিজেপি এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে।" অন্যদিকে, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি বিনোদ বাবু বলেন, "আমাদের দলে কোনও দুষ্কৃতী নেই। এধরনের কাজ আমরা করি না। যারা এসব বলছে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে একে অপরের উপর হামলা চালাচ্ছে।" 

রক্তাক্ত অবস্থায় প্রথমে তৃণমূল কাউন্সিলরকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, পরে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। নৈহাটি থানায় অভিযোগ দায়ের হলেও, ঘটনায় কেউ ধরা পড়েনি।                                                                                                                                    

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget