এক্সপ্লোর

Arjun Singh: পাটের দাম নিয়ে ফের হুঁশিয়ারি অর্জুনের, বেঁধে দিলেন সময়সীমা

Arjun Singh Update: শনিবার দিল্লি যান অর্জুন। রাতে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদ। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ।

কলকাতা: পাটের দাম নিয়ে ফের সুর চড়ালেন অর্জুন সিংহ। কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকের পরে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। তিনি বললেন, ''৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। চূড়ান্ত সিদ্ধান্ত না হলে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। ললিপপের রাজনীতিতে বিশ্বাস করি না।'' হুঁশিয়ারি ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদের আগামী ৯ মে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য সরকার, বস্ত্রমন্ত্রক, পাটশিল্পের প্রতিনিধিরা। অর্জুনের সঙ্গে বস্ত্রসচিবের বৈঠকের বিষয়ে ফোনে জানতে চাইলেন জে পি নাড্ডা।

আন্দোলন চালানোর হুঁশিয়ারি অর্জুন সিংহের: সম্প্রতি পাটের দাম নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার জন্য কার্যত সাত দিন সময় বেঁধে দিয়েছিলেন অর্জুন সিংহ। এরপর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এ নিয়ে হস্তক্ষেপের আর্জি জানান ব্যারাকপুরের বিজেপি সাংসদ। শুধু তাই নয়, আগামী ৪ মে, জুট কমিশনের অফিসের সামনে তৃণমূল যে অবস্থান কর্মসূচি নিয়েছে, তাকেও সমর্থন জানান অর্জুন। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার পরদিনই অর্জুন সিংকে দিল্লি থেকে ডাক। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে শনিবার দিল্লি যান অর্জুন। রাতে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। শনিবার রাতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ। পরে ট্যুইট করে বলেন, "জুট মিলের শ্রমিক এবং শিল্প নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি, সমস্যার সমাধান হবে।'' 

এর আগে হুঁশিয়ারি দিয়ে অর্জুন বলেছিলেন, "এই প্রথমবার ওঁকে বোঝাতে পেরেছি ৩:১ লড়াই চলছে। বস্ত্র মন্ত্রকের সচিবের সঙ্গে মন্ত্রী পীযূষ গোয়েল কথা বলেছেন।  বস্ত্র মন্ত্রকের সচিব আমাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ললিপপ নিয়ে আমি রাজনীতি করি না। বহু ললিপপ দেখেছি, বহু ললিপপ আমরা পেয়েছি। শেষ মুহূর্তে গিয়ে ধরাশায়ী হয়ে যায়। আমরা চটকলোর লোক। ওখানে রাজনীতি শিখেছি।''

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget