এক্সপ্লোর

Kali Puja 2021 : 'ধর্ম হোক যার যার, বড় মা সবার', এটাই মূল মন্ত্র নৈহাটির বড় মা-র

ভার্চুয়াল পদ্ধতিতে ভক্তরা পুজো ও অঞ্জলি দিতে পারবেন। দন্ডি কাটা এবারও নিষিদ্ধ করা হয়েছে।

সমীরণ পাল, নৈহাটি :  স্থানীয় পুজো। তবে নৈহাটির বড় মা-র খ্যাতি এখন রাজ্য জুড়ে। করোনা আবহে প্রাচীন রীতি মেনেই কোজাগরী পূর্ণিমায় নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা পুজোর কাঠামো পুজো করা হয়।

এবারে ৯৪ তম বর্ষে পড়ল নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা মোড়ের বড় কালীর পুজো। ২১ ফুট উচ্চতা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণ প্রতিমা স্বর্ণলঙ্কারে ভূষিতা। বড় মা পুজোর মূলমন্ত্র, ধর্ম হোক যার যার, বড় মা সবার। 

প্রাচীন রীতিনীতি মেনেই অত্যন্ত জাগ্রত নৈহাটির বড় মা কালীপুজোর কাঠামো পুজো হয়ে থাকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন।  ইতিহাস বলছে, জুটমিল কর্মী বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী নবদ্বীপে রাস উৎসবে গিয়েছিলেন। সেখানে বড় বড় প্রতিমা দেখেছিলেন। তারপর তিনি নৈহাটিতে ২১ ফুট উঁচু প্রতিমা বানিয়ে কালী পুজোর প্রচলন করেন। প্রথমে এই পুজো ভবেশ কালী হিসেবেই পরিচিত ছিল।

আরও পড়ুন : ধনতেরাস ও দীপাবলী উপলক্ষে সোনার গয়না কিনছেন? কেনার আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

পরবর্তীকালে বড় মা হিসেবেই জনমানসে পরিচিতি লাভ করে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বড়মা-র টানে পুজোর দিন নৈহাটিতে ছুটে আসেন। যদিও এখন করোনা বিধি মেনেই বড় মা-র পুজো করা হচ্ছে। বড় মা মন্দির কর্তৃপক্ষের তরফে তাপস ভট্টাচার্য বলেন, কোভিড বিধি মেনে এবারও পুজো করা হবে। ভার্চুয়াল পদ্ধতিতে ভক্তরা পুজো ও অঞ্জলি দিতে পারবেন। দণ্ডি কাটা এবারও নিষিদ্ধ করা হয়েছে।

দীপাবলিতে ২ ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজিতে ছাড় দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বড়দিন-বর্ষবরণের রাতে ৩৫ মিনিট ফাটানো যাবে পরিবেশবান্ধব বাজি। বুধবার পর্ষদের তরফে একটি নির্দেশনামা জারি করা হয়। সেখানে বলা হয়, দূষণহীন দীপাবলি উত্সব করতে তারা বদ্ধপরিকর। আর তার জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সমস্ত নিয়মাবলি মানা হবে। 

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ, দীপাবলিতে মাত্র দু-ঘণ্টার জন্য, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, পরিবেশবান্ধব বাজি ফাটানো যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'
NEET Paper Leak Controversy: 'ব্যবস্থা নিন', প্রধানমন্ত্রীর পোস্টের পরেই পাল্টা রাহুল গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget