এক্সপ্লোর

Kalyani Expressway Accident: কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম ৫

Kalyani Expressway Road Accident: রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সেই গাড়িতেই ছিলেন মোট পাঁচজন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে এই মুহূর্তে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

রহড়া: শীতের দাপট সকাল থেকেই জাঁকিয়ে বেড়েছে। এরমধ্য়েই ভয়াবহ দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ জন। ঘটনাটি মূলত ঘটেছে উত্তর ২৪ পরগনার রহড়া থানার রুইয়া এলাকায়। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দ্রুত গতিতে একটি গাড়ি ব্যারাকপুরের দিক থেকে আসছিল। কিন্তু হঠাৎই বিপত্তি ঘটে। রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সেই গাড়িতেই ছিলেন মোট পাঁচজন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে এই মুহূর্তে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। আদৌ কি চালক মদ্যপ ছিলেন, নাকি অন্য় কোনও কারণ তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

মোদির সভায় আসার পথে মৃত্যু ৩ জনের

এদিকে, শনিবারই নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে আসার সময় প্রাণ হারাতে হয়েছিল ৩জনকে। মুর্শিদাবাদ থেকে মোদির সভায় যোগ দিতে আসা তিন জনের মৃত্যু হয়েছিল ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগর - রানাঘাট শাখার তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি ঘটনা। সূত্রের খবর, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে খবর, এঁদের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে এসেছিলেন তাঁরা। ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য করার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছেপ্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা আজ কমই ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ডিসেম্বরের ২০ তারিখ। কনকনে শীতের দেখা না-মিললেও গভীর কুয়াশা রয়েছে নদিয়ায়কলকাতায় শীতের আমেজও তেমন নেই । তবে সকাল সকাল কলকাতা ও বিভিন্ন জেলায় কুয়াশা যথেষ্ট । তাই দৃশ্যমানতা যথেষ্ট কম। তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

পুরীতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন বাঙালি পর্যটক

বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র পুরীতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন বেশ কয়েকজন বাঙালি পর্যটক। গাড়ির ধাক্কায় গুরুতর চোট পান কমপক্ষে ৮ জন। ঘটনাটি গত শুক্রবারের। সেদিন পুরীর জনবহুল কেনাকাটির জায়গায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে গেলেন একাধিক জন। শুক্রবার সন্ধ্যা। ঘড়িতে তখন সাতটা। জমজমাট পুরীর স্বর্গদ্বার রোডের বাজার। থিকথিকে পর্যটক। শীতের মরসুমে আরামদায়ক আবহাওয়ায় চলছিল কেনাকাটি। সেই সময় একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা মারে। পুরীর স্বর্গদ্বার রোডে এমনিতে গাড়ি চলাচলের বারণ নেই। তবে জায়গাটি জনবহুল বলে স্বাভাবিকভাবেই গাড়িগুলির গতি শ্লথ থাকে। কিন্তু হঠাৎই একটি গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে, সোজা ধাক্কা মারে একটি দোকানে। সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন কমপক্ষে ৮ জন বাঙালি পর্যটক ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget