এক্সপ্লোর

ক্লাবঘরে বসে মদ্যপান, প্রতিবাদ করায় ক্লাব ভাঙচুর, সদস্যকে মারধরের অভিযোগ কামারহাটিতে

ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবঘরে বসে মদ্যপান করছিল পাশের পাড়ার কয়েকজন যুবক।

কামারহাটি: মদ্যপানের প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর, ক্লাব ভাঙচুরের ঘটনা ঘটল কামারহাটির শালপাতা বাগান এলাকায়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ক্লাবঘরে বসে মদ্যপান করছিল পাশের পাড়ার কয়েকজন যুবক। তার প্রতিবাদ করায় ক্লাব সদস্যকে মারধর ও ক্লাবে ভাঙচুর চালানো হয়। এলাকায় অসামাজিক কাজকর্ম চলে বলে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ। গন্ডগোলের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

জুন মাসে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপর হামলায় অভিযুক্তের দোকান ও একটি ক্লাব ভাঙচুর করা হয় দিনহাটা পুরসভায়। পুরসভার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে বিজেপি নেতৃত্ব। বেআইনি নির্মাণের জন্য দোকান ও  ক্লাব ভাঙা হয়েছে, দাবি করেন পুর প্রশাসক উদয়ন গুহ।

নোটিস দেওয়া হলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এই দাবি করে কোচবিহারের দিনহাটা পুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব ও মোবাইল ফোনের দোকান ভেঙে দেয় পুরসভা। যদিও ঘটনার পিছনে, অন্য সমীকরণের অভিযোগ তোলে দেবিজেপি।

গত ৬ মে আক্রান্ত হন দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে দিনহাটা পুরসভার প্রশাসক উদয়ন গুহ। সাহেবগঞ্জ রোডে বয়েজ ক্লাবের কাছে তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়। উদয়ন গুহর হাত ভেঙে যায়। নিরাপত্তারক্ষীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

ওই ঘটনায় নাম জড়ায়, অজয় রায়, আশিস সরকার ও ধনঞ্জয় দেবনাথ নামে তিন ব্যবসায়ীর। এলাকায় তাঁরা বিজেপি নেতা-কর্মী বলে পরিচিত। বিজেপির অভিযোগ, সেই ঘটনার জেরেই ভাঙা হয়েছে ক্লাব ও দোকানঘর। 

এই ঘটনা প্রসঙ্গে দিনহাটার বিজেপি রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত জানান, পুরসভার উচিত সমস্ত অবৈধ নির্মাণ নিয়ে পদক্ষেপ করা। ক্লাব বৈধ না অবৈধ বলতে পারব না। অবৈধ হলে বিদ্যুৎ দফতর কেন সংযোগ দিল। পুরসভার মামলা করা উচিত। যদিও পুরসভার দাবি, বৈধ নথি না থাকায় ক্লাব ও দোকান ভেঙে দেওয়া হয়েছে।

দিনহাটা পুরপ্রশাসক তথা তৃণমূল নেতা উদয়ণ গুহ জানান, এই ক্লাবের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের অভিযোগ। ক্লাবে খেলা হবে, লাঠিসোটা বের হবে কেন? পুরসভার নোটিসের উত্তর দেয়নি। যেভাবে ক্লাব-দোকান তৈরি হয়েছে, তাতে নর্দমা পরিষ্কারে অসুবিধে হচ্ছে। নির্মাণ অবৈধ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget