এক্সপ্লোর

North 24 Parganas News: অসুস্থতার ভান, জল খেতে বাড়িতে ঢুকে মহিলাকে খুন !

Madhyamgram Murder Case: এক সপ্তাহের মাথায় যখন হেদুয়া হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ, তখনই ঠাকুরপুকুরে খুন হলেন যুবক, মধ্যমগ্রামে পরিচিত ব্যক্তির হাতে খুন হলেন মহিলা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অসুস্থতার ভান করে জল খেতে বাড়িতে ঢুকে মহিলাকে খুন। পালাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়লেন অভিযুক্ত পনির বিক্রেতা। মহিলার পরিচিত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বাসিন্দাদের মারধরের জেরে অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঠিক কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

মধ্যমগ্রামে মহিলাকে কুপিয়ে খুন

এক সপ্তাহের মাথায় যখন হেদুয়া হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ, তখনই ঠাকুরপুকুরে খুন হলেন যুবক, মধ্যমগ্রামে পরিচিত ব্যক্তির হাতে খুন হলেন মহিলা। মধ্যমগ্রামে মহিলাকে কুপিয়ে খুন। গ্রেফতার পরিচিত পনিরওয়ালা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের পূর্ব উদয়রাজপুরে।মৃতের নাম পারমিতা চক্রবর্তী (৪২)।

লুঠে বাধা পেয়ে খুন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

পরিবার সূত্রে খবর, সনৎ বসু নামে এক পনির বিক্রেতা প্রায়ই পনির বিক্রি করতে বাড়িতে আসতেন। বুধবার সকালে এসে অসুস্থতার কথা বলে জল খেতে চান। ঘরে ঢুকে জল খাওয়ার পর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন পারমিতার ওপর। কুপিয়ে খুন করেন মহিলাকে।মায়ের চিৎকারে ছেলে ছুটে এলে পালিয়ে যান পনির বিক্রেতা। পরে ধরা পড়ে যান স্থানীয় বাসিন্দাদের হাতে। শুরু হয় মারধর। এদিকে মারধরে অসুস্থ হয়ে পড়ায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু পরিচিত পনির বিক্রেতা কেন হামলা চালালেন মহিলার ওপর? লুঠে বাধা পেয়ে খুন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ। 

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন

প্রসঙ্গত, অগাস্ট মাসেও এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের আমতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করে গোপনে দেহ সৎকারের চেষ্টার অভিযোগ উঠেছিল। শ্মশান থেকে দেহ নিয়ে এসে থানার সামনে বিক্ষোভ পরিজনদের, অভিযুক্তর দোকান ভাঙচুর চালানো হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত ওষুধ ব্যবসায়ীকে।

আরও পড়ুন, চতুর্থীতেই রাজপথে ঢল, ঢাকের তালে নাচ জয়া এহসানের

পরিবারের অভিযোগ,  রাতে খুন করে কাউকে কিছু না জানিয়ে দেহ সৎকারের চেষ্টা করেছিলেন অভিযুক্ত জয়ন্ত সাহা। জানতে পেরে শ্মশান থেকে দেহ এনে থানার সামনে শুরু হয়েছিল বিক্ষোভ। উত্তাল হয়ে উঠেছিল আমতলা এলাকা। অভিযুক্তের ওষুধের দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও তাঁর দাবি ছিল, 'মহিলা আত্মহত্যা করেছিলেন। অভিযুক্তরও তাই দাবি ছিল। তিনি বলেছিলেন, সুইসাইড করার চেষ্টা করে। আমরা যখন খবর পাই, গিয়ে দেখি, তখনও প্রাণ আছে। আমি এই ডাক্তারের প্রফেশনে আছি। আমি বিষয়টি জানি। আমিও এইজন্য সঙ্গে সঙ্গে লোকজন করে একটি অ্যামবুল্যান্সে করে নার্সিংহোমে নিয়ে যাই। সবরকম চেষ্টা করেছি। কিন্তু বাঁচানো যায়নি।' 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget