এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বাইরে থেকে অস্ত্র আনিয়ে রাজ্যে গণ্ডগোল করানোর চেষ্টা করলে ছাড়ব না’, ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on Barrackpore Situation: মুখ্যমন্ত্রী বলেন, ‘২-৩টি ঘটনা ঘটানো হয়েছে। পরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রয়োজনে কলকাতা পুলিশ, এসটিএফ, ডিজির সাহায্য নাও।'

কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে আইএএস, আইপিএসদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। বিভিন্ন কমিশনারেটের পুলিশ সুপাররাও নেতাজি ইন্ডোরের এই বৈঠকে যোগ দেন। বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। এই বৈঠক থেকেই ব্যারাকপুর কমিশনারেটে পরপর অশান্তি নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 

ঠিক কী বলেছেন মমতা? মুখ্যমন্ত্রী বলেন, ‘২-৩টি ঘটনা ঘটানো হয়েছে। পরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রয়োজনে কলকাতা পুলিশ, এসটিএফ, ডিজির সাহায্য নাও। বাইরে থেকে অস্ত্র আনিয়ে রাজ্যে গণ্ডগোল করানোর চেষ্টা করলে ছাড়ব না। ওখানকার অপরাধীদের এই চক্রকে ধরতে হবে। কয়েকজন গ্রেফতার হয়েছে, কিন্তু পিছনে কারা?" ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, একাধিক ঘটনায় সম্পতি উত্তাপ ছড়িয়েছিল ব্যারাকপুর এলাকায়। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যেও অশান্তির আবহ সৃষ্টি হয়। এই নিয়েই এদিন পুলিশ কমিশনারকে বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

আরও পড়ুন, ‘এসপি কোথায়? লুকিয়ে আছে? পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর

এদিন মমতার কড়া ধমকের মুখে পড়েন পূর্ব মেদিনীপুরের এসপি। পুলিশ সুপারকে ভর্ত্‍‍সনা করে মুখ্যমন্ত্রী বলেন, " ‘অনেকদিন বলেছি, কিছু করোনি, আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে। কাজ করতে ভয় লাগছে? তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? রাজ্যপাল কি ফোন করে বলছেন এটা করবে না, ওটা করবে না? এরকম করালেও তুমি বলবে না, তুমি কিন্তু রাজ্য সরকারের। তুমি তোমার মতো কাজ করবে, ভাল কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম।"

তিনি বলেন, ‘এসপি কোথায়? লুকিয়ে আছে? তোমার জেলা নিয়ে অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে পরিকল্পিতভাবে হিংসা বাঁধানোর চেষ্টা হচ্ছে।' প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএএস, আইপিএসদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। আমলাদের সঙ্গে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget