এক্সপ্লোর

North 24 Parganas: রেললাইন থেকে উদ্ধার ছিন্নভিন্ন দেহ, গাইঘাটায় রহস্যমৃত্যু টেট চাকরিপ্রার্থীর

Mysterious Death: গাইঘাটায় টেট চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু। বনগাঁ-শিয়ালদা শাখার চাঁদপাড়া ও ঠাকুরনগর স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হল ছিন্নভিন্ন দেহ। মৃতের নাম রাজু গাজি।

উত্তর ২৪ পরগনা: গাইঘাটায় টেট চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু। বনগাঁ-শিয়ালদা শাখার চাঁদপাড়া ও ঠাকুরনগর স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হল ছিন্নভিন্ন দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজু গাজি। তিনি বাদুড়িয়ার দক্ষিণ চাতরার বাসিন্দা।

কী ঘটেছিল?
পরিবারের দাবি, শুক্রবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন রাজু। রাতে রেললাইন থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, ২০১৭-য় টেট দিয়েছিলেন রাজু। নম্বর কম পাওয়ায় হাইকোর্টে মামলা করেন। আদালতের নির্দেশে যখন আশার আলো দেখছেন টেট চাকরিপ্রার্থীরা, তখন গাইঘাটায় টেট পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে এর নেপথ্যে? ঘটনা ঘিরে তুঙ্গে নানা জল্পনা।

টেট নিয়ে...
ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট, নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, পরীক্ষার দিনক্ষণ ঠিক করতে সরকারের সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেপ্টেম্বরে টেট নেওয়া যাচ্ছে না, জানায় পর্ষদ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে অ্যাডহক কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে হবে প্রাথমিকে টেট। তৃণমূল আমলে এর আগে তিনবার টেট হয়। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে। এই আবহে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু হয়েছে। নতুন সভাপতি এবং অ্যাডহক কমিটি আসার পর বৈঠক হয়। সেই বৈঠক টেট পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কবে হবে পরীক্ষা? তা নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সুপারিশ করা হয়েছে অ্যাডহক কমিটির তরফে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। পরীক্ষা কবে নেওয়া যায়, তা চূড়ান্ত করতে পুজোর আগেই মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে, হালেই ১৮৫ জনকে সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 
কিন্তু তার মধ্যে এক টেট চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যুতে নতুন রহস্য তৈরি হবে না তো?

আরও পড়ুন:মহালয়ার সকালে স্বস্তি, খেমাশুলি এবং কুস্তাউরে অবরোধ প্রত্যাহার কুড়মিদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget