এক্সপ্লোর

Barasat: খালে জমছে প্লাস্টিক, একটু বৃষ্টিতেই জলমগ্ন গোটা এলাকা

বাড়িগুলো থেকে ফেলা প্লাস্টিকে খালের গতি নষ্ট হচ্ছে। খালের মাটির নিচে প্লাস্টিক জমে যাচ্ছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: একটু বৃষ্টি হল কি না হল বারাসাতের বিস্তীর্ণ এলাকা। খালগুলোর নাব্যতা নষ্ট হয়ে যাওয়ার ফলে বারাসাতের পুরো এলাকার বিস্তীর্ণ অংশ একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে, এমনটাই অভিযোগ। এলাকার বাসিন্দাদের অভিযোগ অব্যবস্থার কারণেই জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা।

পুরসভার তরফ থেকে বলা হচ্ছে, বাণীকন্ঠ খাল সংস্কারের কাজ হলেও খালেদার এর বাড়িগুলো থেকে ফেলা প্লাস্টিকে খালের গতি নষ্ট হচ্ছে। খালের মাটির নিচে প্লাস্টিক জমে যাচ্ছে। এর ফলে খালের ধারে ধস নামতে এবং বাড়িগুলো বিপদজনক জায়গায় পৌঁছে যাচ্ছে। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে, যেহেতু প্রচুর বাড়ির সংখ্যা বেড়ে গেছে সেই অনুযায়ী নিকাশি ব্যবস্থার মান উন্নয়ন করা যাচ্ছে না। 

জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, প্রত্যেকটা খাল সম্পর্কে সমীক্ষা চালানো হচ্ছে কোন খালের কি সমস্যা দেখে সেই সমস্যার সমাধান করা হবে। 

এদিকে, জল-বিধ্বস্ত বাঁকুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু, তিনি ফিরতেই এলাকায় শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, সমস্যার কথা মন্ত্রীর কাছে বলতেই পারেননি তাঁরা। বিক্ষোভ নিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। সোমবার বাঁকুড়ার বানভাসি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি এলাকা ছাড়তেই ক্ষোভ উগড়ে দেন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ডিভিসির ছাড়া জলে গত কয়েকদিন ধরে জলমগ্ন ছিল বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। দুর্যোগে ভেঙে পড়ে বহু মাটির বাড়ি। নষ্ট হয় ফসলের ক্ষেত। মানকানালীতে ভেঙে যায় একটি সেতু। এখনও বেশ কিছু এলাকার জল নামেনি। 

জলবন্দি ঘাটালের পাশে থাকার বার্তা দিলেন স্থানীয় সাংসদ দেব। জলে ডুবে মৃত শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন সাংসদ। স্পিডবোটে পরিদর্শন করেন জলবন্দি এলাকা। বৃহস্পতিবার জলে ডুবে মৃত্যু হয়, ঘাটালের গম্ভীরনগরের ৬ বছরের এক শিশুর। সেই থেকে গোটা বাড়িজুড়ে শুধুই হাহাকার। শোকে পাথর হয়ে যাওয়া পরিবারের পাশে থাকার বার্তা দিলেন স্থানীয় সাংসদ দেব পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেন তিনি। বললেন, "এই পরিবার যা হারিয়েছে তার কোনও ক্ষতিপূরণ হয় না। বাচ্চারা জলে ডুবে গেছে। এদের কাছে কীসের পুজো।"

 

সেরা শিরোনাম

Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget