এক্সপ্লোর

Titagarh School Blast : টিটাগড়ে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার প্রাক্তন ছাত্র-সহ ৪

Titagarh Blast : এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

টিটাগড় : টিটাগড়ে (Titagarh) সরকারি স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের (Blast) ঘটনায় প্রাক্তন ছাত্র-সহ গ্রেফতার ৪ জন। পুরনো আক্রোশ, না কি অন্য কোনও কারণে বোমা ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ঘটনার পর থেকে শিক্ষাঙ্গনে পড়য়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার এই মর্মে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন।

স্কুল। ভবিষ্যৎ গড়ার প্রতিষ্ঠান। যেখানে সন্তানকে পাঠিয়ে নিশ্চিন্ত হন মা-বাবারা। সেই স্কুলেই ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ। উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়াল। ঘড়ির কাঁটায় বেলা প্রায় পৌনে ১২টা। স্কুলে তখন সেকেন্ড পিরিয়ড চলছে। হাজির প্রায় ৮০০ পড়ুয়া। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দৌড়ে ছাদে যেতেই দেখা যায়, তাজা বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার।

টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আরএ সিদ্দিকি বলেন, সেকেন্ড পিরিয়ড চলছিল। হঠাত্‍ আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি ধোঁয়া। সবাই ছুটল। ছাদ সবসময় বন্ধ থাকে। এসে দেখলাম বোমা পড়েছে। স্প্লিন্টার পড়েছে। কালেক্ট করে নিয়ে এল। ওপর থেকেই ফেলেছে। নিচ থেকে সম্ভব নয়।

বোমা ছোড়া হয়েছে ? নাকি ছাদে মজুত ছিল ?-

কিন্তু স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ ঘটল ? বোমা কি ছোড়া হয়েছে ? নাকি ছাদে বোমা মজুত ছিল ? টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের শিক্ষক খালিদ তনবীর বলেন, ওপরের দিক থেকে ফেলেছে মনে হচ্ছে। একটা বিল্ডিং উঁচু। বাদবাকি সব নীচু। এত বছরে কখনও হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন, এখানে কোথা থেকে বোমাটা ছোড়া হয়েছে, এই জিনিসটা আমরা ফরেন্সিককে ডেকে...আমরা খুবই প্রাইমারি স্টেজে আছি... কারা ছুড়েছে, কেন ছুড়েছে, এই জানার জন্য আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। ইনভেস্টিগেশন চলছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা।

এদিকে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতাও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, পুলিশকে অতি সক্রিয় হয়ে ধরতে হবে। সিপিকেও বলব। নতুন কমিশনার এসেছেন। 

এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, পুরো বাংলাটা সন্ত্রাসের আঁতুরঘর হয়ে গেছে। বাড়িতে বাড়িতে একটাই শিল্প, বোমা শিল্প। ছোট বাচ্চাদেরও ছাড়ছে না। সেদিন ভাইপো বলেছে, মাথায় গুলি করতাম। এত অ্ন্যায়। এর জেরেই এগুলো। গুলি করতাম মানে, বোমাও ছুড়তে পারো। সিবিআই তদন্ত হওয়া উচিত। কে বোমা আনল, কে করল। সিআইডি, মমতা এটা চাপা দেওয়ার চেষ্টা করবে।

আরও পড়ুন ; টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি, শাহ-কে চিঠি দিচ্ছেন শুভেন্দু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget