এক্সপ্লোর

Halisahar Municipality : চিটফান্ডকাণ্ডে গ্রেফতার চেয়ারম্যান, হালিশহর পুরসভার সামনে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার

BJP Deputation : রাজু সাহানিকে আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হলে তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক

হালিশহর : চিটফান্ডকাণ্ডে চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার (Halisahar Municipality) সামনে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। গতকাল চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন হালিশহর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা রাজু সাহানি (Raju Sahani)।

চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এদিন বিজেপি রাজ্য সম্পাদক ফাল্গুনী পাত্রর নেতৃত্বে মিছিল করে এসে পুরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, তাদের ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়া হয়। হালিশহর পুরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, চিটফান্ড মামলা বিচারাধীন বিষয়, তাই এ নিয়ে মুখ খুলবেন না। 

৫ দিনের সিবিআই হেফাজত রাজু সাহানির-

এদিকে রাজু সাহানিকে আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হলে তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সিবিআইয়ের তরফে আজ আদালতে বলা হয়, হালিশহরে অভিযুক্তের যে রিসর্ট রয়েছে সেখানকার অফিস থেকে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চারটি চাবির রিং, লাইসেন্সবিহীন দেশি পিস্তল, ৪টি ডেবিট কার্ড পাওয়া গেছে। ‘বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ নামে যে চিটফান্ড সংস্থা রয়েছে সেখান থেকে সরাসরি আর্থিকভাবে লাভবান হয়েছেন রাজু সাহানি। তাঁকে জিজ্ঞাসা করেই জানা যেতে পারে, এই চিটফান্ড সংস্থা থেকে আরও কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। তাই তাঁকে ম্যারাথান জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে দাবি করেন সিবিআইয়ের তরফের আইনজীবী।

আরও পড়ুন ; ৫ দিনের সিবিআই হেফাজত হালিশহর পুরসভার চেয়ারম্যানের

অন্যদিকে, যে কোনও শর্তে জামিনের আবেদন জানিয়েছিলেন রাজু সাহানির আইনজীবী। যেহেতু তিনি একটি নির্দিষ্ট দল করেন, তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেও দাবি জানানো হয়। রাজু সাহানির আইনজীবীর দাবি, রাজু জানতেন না যে এই চিটফান্ড সংস্থার অন্যতম ডিরেক্টর সৌম্যদীপ ভৌমিক পলাতক রয়েছেন। তিনি রাজুর বন্ধু ছিলেন। রাজুর যেহেতু রিয়েল এস্টেটের একাধিক ব্যবসা রয়েছে, তাই সেই কাজে বছর তিনেক আগে ৩০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধও করে দিয়েছিলেন। তার রসিদও আছে। 

প্রসঙ্গত, রাজু সাহানির বাবা লক্ষ্মণ সাহানি বাম আমলে হালিশহরের দোর্দণ্ডপ্রতাপ সিপিএমের কাউন্সিলর ছিলেন। কয়েকবছর আগে তিনি তৃণমূলে যোগ দেন। সেইসঙ্গে দলবদল করেন রাজুও। গত পুরসভা নির্বাচনে হালিশহরের ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget