এক্সপ্লোর

North 24 Paragana : জমা জল পরিষ্কার করার সময় মোবাইল ফোনে চার্জ ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাফাইকর্মীর

উত্তর ২৪ পরগনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

সমীরণ পাল, আগরপাড়া(উত্তর ২৪ পরগনা) : গতকালই আগরপাড়ায় বাড়ির কোলাপসিবল গেট খুলতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। এবার আগরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেল। স্থানীয় একটি কারখানার মধ্যে জমা জল পরিষ্কার করার সময় এক সাফাইকর্মী মোবাইল ফোনে চার্জ দিতে যান । সেই সময় বছর ৩৫-এর ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। মৃতের নাম সোনা রায়। বাড়ি আগরপাড়ার শালপাতা বাগানে।

অন্যদিকে আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার তারাপুকুর পশ্চিম পল্লি এলাকার বাসিন্দা দীপক নাথ চৌধুরী। পরিবার সূত্রে খবর, গতকাল একাই বাড়িতে ছিলেন বছর পঁয়ষট্টির প্রৌঢ়। মেয়ে পড়তে গিয়েছিল। সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাড়ির কোলাবসিবল গেট খুলতে গিয়ে তড়িদাহত হন প্রৌঢ়। বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকায় এখনও জল জমে রয়েছে। ফলে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন ; আগরপাড়ায় বাড়ির দরজায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল প্রৌঢ়ের

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর আগে দমদম মতিঝিলে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু হয়। টিউশনে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। সোদপুরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। অর্থাৎ একই দিনে উত্তর ২৪ পরগনার দুই জায়গায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২ কিশোরী সহ ৩ জনের। জমা জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ২ কিশোরীর মৃত্যু হয়েছে মতিঝিলের বান্ধবনগরে।

এদিকে একই চিত্র দেখা গেছে মালদার মোথাবাড়িতেও। রাস্তায় জমা জলে পড়েছিল হাইটেনশন তার। তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রৌঢ়ের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন শরাফতটোলা এলাকার বাসিন্দা সিদ্দিকি শেখ। রাস্তায় জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয় বছর ষাটের প্রৌঢ়ের। স্থানীয়দের অভিযোগ, গতকাল বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজ করে যাওয়ার পরেও রাস্তায় পড়েছিল ১১ হাজার ভোল্টের হাইটেনশন তার। বিষয়টি বিদ্যুৎ দফতরে জানানো হলেও তা সরানো হয়নি, গ্রামবাসীদের সতর্কও করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরে মোথাবাড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিদ্যুৎ দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget