এক্সপ্লোর

Rail Blockade at Kankinara: জুট মিল বন্ধের প্রতিবাদে কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল

North 24 Paraganas News: শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। গতকাল জুট মিল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে রেললাইন অবরোধ করেন শ্রমিকরা।

সমীরণ পাল, কাঁকিনাড়া (উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনার  কাঁকিনাড়া স্টেশনে (Kankinara Rail Station)  রেললাইন অবরোধ (Rail Blocked)। অবরোধ করলেন রিলায়েন্স জুট মিলের (Jute Mill) শ্রমিকরা (Workers)। 

এর ফলে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। গতকাল জুট মিল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে রেললাইন অবরোধ করেন শ্রমিকরা। গতকাল কারখানা কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করে। মিল বন্ধ করায় এই মুহূর্তে কর্মহীন আনুমানিক পাঁচ হাজার শ্রমিক। সকাল    আটটা থেকে তাঁরা রেললাইন অবরোধ করেছেন।    জুট মিল খোলার দাবি জানিয়েছেন তাঁরা। শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় আপ ও ডাউন-দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অফিস টাইমে শিয়ালদা মেন শাখায় এই অবরোধে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। উল্লেখ্য, প্রতিদিনই এই শাখায় প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন। ট্রেন চলাচল থমকে যাওয়ায় তাঁরা স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চলছে। কিন্তু শ্রমিকরা তাঁদের দাবিতে অনড়। যতক্ষণ না  তাঁরা মিল খোলার আশ্বাস পাবেন, ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন বলে তাঁদের দাবি। 

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনই বন্ধ হয়েছিল হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। এর কিছুদিন পর বন্ধ হয় ডানকুনির সোনা বিস্কুট ফ্যাক্টরি। এরপর ঝাঁপ পড়েছিল চাঁপদানির নর্থব্রুক জুটমিলে। কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটের সামনে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখেন শ্রমিকরা।রাতারাতি কর্মহীন হয়ে পড়েন চার হাজারের বেশি শ্রমিক। হুগলিতে আচমকা কারখানা বন্ধ হওয়ায় রাজ্যের দিকেই অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে শাসক পক্ষও।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই হুগলি শিল্পাঞ্চলের একটার পর একটা জুটমিলে তালা ঝুলছে।রিষড়ার ওয়েলিংটন জুটমিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল এবং ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক।  সেই তালিকায় জুড়েছে নর্থব্রুক জুটমিলের নাম।
আর এই অবস্থায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটে লিখেছিলেন,রাজ্যে শিল্পায়নের কী দশা, তা চলতি বছরের প্রথম দশদিনেই স্পষ্ট। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলেছে চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল, নৈহাটি জুটমিল ও ডানকুনির সোনা বিস্কুট কারখানায়। প্রত্যুত্তর দিতে দেরি করেনি তৃণমূলও। 

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি,কেন্দ্রীয় সরকারের নীতির জন্যই জুটমিলগুলি বন্ধ হচ্ছে। এর জন্য রাজ্য সরকার দায়ী নয়। আমরাই জুটমিল খোলার চেষ্টা করছি। এটা নিয়ে রাজনীতি করছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget