এক্সপ্লোর

North 24 Pargana: কোভিডিবিধি ভঙ্গ করে পথ অবরোধ, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের

North 24 Pargana News: মঙ্গলবার বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার পরিস্থিতি হয়। প্রতিবাদে বুধবার, বনগাঁর চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেশে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যেও পালা দিয়ে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবুও মানুষের মধ্যে কোনো হেলদোল নেই। এবার কোভিড বিধি ভঙ্গের দায়ে অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে। এনকাউন্টার-হুঁশিয়ারির পর, বনগাঁ (bongaon) দক্ষিণের বিজেপি (bjp) বিধায়কের (mla) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে বুধবার, বনগাঁর চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখানেই এনকাউন্টারের হুমকি দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এরপর গতকাল বিধায়কের বিরুদ্ধে জাতীয় সড়ক ও বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে গাইঘাটা থানার পুলিশ। নতুন কিছু নয়, বিরোধীরা প্রতিবাদ করলেই মামলা করা হয়। প্রতিক্রিয়া বনগাঁ দক্ষিণের বিধায়কের। জাতীয় সড়ক অবরোধ করায় অন্যায়, পুলিশ সঠিক কাজ করেছে। দাবি তৃণমূল নেতৃত্বের।

রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার (Corona) দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে ১০ হাজার ৯৫৯ জন করোনা আক্রান্ত। রাজ্যে টানা ৬ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যুর সংখ্যা রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সরকারি হিসেব অনুযায়ী উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে ১ হাজার ৭৫৯জন সংক্রমিত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে।

করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা এবার সাড়ে ৩ লক্ষ ছুঁইছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়ল প্রায় ৪০ শতাংশ। গতকালের তুলনায় সংক্রমণ-হার প্রায় ১০ শতাংশ বাড়ল। একদিনে প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়ল ওমিক্রন (Omicron) সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget