এক্সপ্লোর

Kamarhati : NICED-এর আশঙ্কাই সত্যি! সাগর দত্ত মেডিক্যাল থেকে যাওয়া ৩ নমুনাতেই মিলল কলেরার জীবাণু

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত, ডায়েরিয়ার উপসর্গ নিয়ে সাগরদত্ত হাসপাতালে ১২০ জন রোগী ভর্তি হয়েছেন। কামারহাটি ESI হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ জন রোগী।

সমীরণ পাল, সন্দীপ সরকার, কামারহাটি: NICED এর আশঙ্কাই সত্যি হল! কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপের কারণ কলেরার জীবাণু।ডায়রিয়া আতঙ্ক চলছিলই। এবার মিলল কলেরার জীবাণু। সাগর দত্ত মেডিক্যাল থেকে ৩টি নমুনা যায় নাইসেডে। ৩টি নমুনাতেই মিলল কলেরার জীবাণু। ভর্তি সব রোগী কলেরা আক্রান্ত ধরে চিকিৎসা শুরু হয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজে। তবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কলেরার জীবাণুর উত্স কোথায়, জল না কোনও খাবার। 
 
ডায়েরিয়ার মতো উপসর্গ নিয়ে এই মুহূর্তে সাগর দত্ত মেডিক্যালে ভর্তি ১২০ জন। কামারহাটি ইএসআই-তে ভর্তি রয়েছেন ৫০ জন। National Institute of Cholera and Enteric Diseases বা NICED’এ ৩ জন রোগীর নমুনা পাঠানো হয়।

 উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কামারহাটিতে ১৬৪ জন অসুস্থ হয়েছেন। তারমধ্যে ১২৪ জন ভর্তি রয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজে। বাকিরা আরও কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী মঙ্গলবার জানিয়ে দিয়েছেন,  ' মৃতদের মধ্যে দুই মহিলার মৃত্যুর কারণ, কিডনি বিকল হয়ে যাওয়া। ডায়েরিয়া নয়। ' 


আরও পড়ুন: Medical Jobs West Bengal : কলকাতার এই হাসপাতালে নিয়োগ শুরু, ১৮ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ

এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ডায়েরিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকালে কামারহাটিতে যান স্বাস্থ্য দফতরের যুগ্ম অধিকর্তা। ছিলেন আরও কয়েকজন স্বাস্থ্যকর্তা। প্রথমেই তাঁরা যান সাগর দত্ত মেডিক্যাল কলেজে। 

এরপর আসেন কুমোরপাড়া এলাকায় এই মেডিক্যাল ক্যাম্পে। খতিয়ে দেখেন চিকিৎসা পরিকাঠামো। মেডিক্যাল কলেজ, মেডিক্যাল ক্যাম্প ঘুরে স্বাস্থ্যকর্তারা যান পুরসভায়। পরিস্থিতি মোকাবিলায় কী করণীয়, তা ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠক করেন আধিকারিকরা।

এদিকে, কামারহাটি পুরসভার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ৩টি মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। এছাড়া আরও ৭টি স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসা চলছে। NICED-এর আশঙ্কাই সত্যি! সাগর দত্ত মেডিক্যাল থেকে  যাওয়া ৩ নমুনাতেই মিলল কলেরার জীবাণু



আরও পড়ুন : Howrah Theft : একই এলাকায় ১০দিনে ৭টি চুরি! আতঙ্কে ঘুম ছুটেছে হাওড়ার জগতবল্লভপুরের বড়গাছিয়া এলাকার বাসিন্দাদের

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget