এক্সপ্লোর

North 24 Pargana: ব্যারাকপুরে বিদ্যালয়ের পরিত্যক্ত বাথরুম থেকে উদ্ধার তাজা বোমা

North 24 Pargana News: জানা গিয়েছে যে, সেই বিদ্যালয়ের বাথরুমটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। এলাকার মানুষ সেই বাথরুমের কাছেই এদিন সকালে তামা বোমাগুলো দেখতে পান।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বোমাতঙ্ক (Bomb)। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর (Barrackpore)। সেখানকার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তালপুকুর এলাকায় একটি বিদ্যালয়ের (School) পরিত্যক্ত বাথরুম থেকে তাজা বোমা উদ্ধার হয় এদিনl বুধবার সকালে এই তাজা বোমা উদ্ধার করা হয়।

কীভাবে উদ্ধার হয় বোমাগুলো?

স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে যে, সেই বিদ্যালয়ের বাথরুমটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। এলাকার মানুষ সেই বাথরুমের কাছেই এদিন সকালে তামা বোমাগুলো দেখতে পান। সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। পরে টিটাগড় থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের লোক এসে সেই বোমাগুলো উদ্ধার করে। যদিও এভাবে তাজা বোমা খোলা পড়ে রয়েছে এলাকায়, যা জানার পর বেশ আতঙ্কিত এলাকাবাসী। 

কিছুদিন আগেই এ মাসের একদম শুরুতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় প্রাথমিক স্কুলের পিছনে মেলে তাজা বোমা। চাকলার নিকেরআটি এলাকায় প্রাথমিক স্কুলের পিছনে, পাট খেতের মধ্যে বস্তায় পুরে বোমা রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। পরে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। স্কুলের পিছনে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ফের চলতি মাসেই বোমা উদ্ধার হল এই জেলায় এবং সেই স্কুলের পরিত্যক্ত বাথরুম থেকে । তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনাকেও হালকা ভাবে নিচ্ছে না পুলিশ। 

তারাপীঠে তাজা বোমা
এদিকে, এই মুহূর্তে উত্তপ্ত বীরভূম। অনুব্রতকাণ্ডের তদন্তে জেলার একপ্রান্ত থেকে অন্য়প্রান্তে ছুটে বেড়াচ্ছে সিবিআই গোয়েন্দারা। ঠিক এমনই উত্তপ্ত পরিস্থিতিতে সেই বীরভূম থেকেই উদ্ধার হল একগুচ্ছ তাজা বোমা।  বুধবার সাতসকালে বীরভূমের তারাপীঠের খামেড্ডা গ্রাম থেকে উদ্ধার হল চার বালতি তাজা বোমা। সকালে গ্রামের পুকুর পাড়ে বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে তারাপীঠ থানার পুলিশ গিয়ে ১৫-২০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে।

জগদ্দলে রেল লাইনে বোমা-বিস্ফোরণ
দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনার জগদ্দল স্টেশনে রেল লাইনে বোমা বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তাজা বোমাও। ঘটনার পর একজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে জগদ্দল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে মদ্যপান করছিলেন চার যুবক। তখন তাদের সরিয়ে দেয় GRP। কিছুক্ষণ পরই, রেল লাইনে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আশপাশের লোকজন ছুটে গিয়ে এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন। কিন্তু প্রশ্ন উঠছে, কাউকে লক্ষ্য করে কি বোমা ছোড়া হয়েছিল? না কি কোনও নাশকতার ছক ছিল? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget