এক্সপ্লোর

North 24 Pargana: গোপালনগরে গোডাউনে হানা, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি

পুলিশ সূত্রে খবর, প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। পাশাপাশি, গতকাল সন্ধেয় গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করে।

সমীরণ পাল, গোপালনগর: উত্তর ২৪ পরগনার গোপালনগরে গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই গোডাউনের মালিককে। গতকাল সন্ধেয় গোপালনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকায় ওই গোডাউনে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। পাশাপাশি, গতকাল সন্ধেয় গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করে। দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।  

প্রচুর পরিমাণ শব্দ বাজি তৈরির মশলা উদ্ধার করল (Fire crackers ingredients ), বীরভূমের নানুর থানার পুলিশ(Birbhum Police)। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, উদ্ধার করেছে লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি।

মঙ্গলবার ভোররাতে নানুরের রামকৃষ্ণপুর গ্রাম থেকে গণেশ ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি থেকে, প্রায় দেড় কুইন্টাল এর বেশি বিভিন্ন ধরনের শব্দ বাজি তৈরির মশলা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।  বিভিন্ন জায়গায় যখন বাজি তৈরীর কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে,ঠিক তখন এখানে এই প্রচুর পরিমাণ বাজি তৈরির মসলা উদ্ধার হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের পর থেকে গণেশ ঘোষের কাছে বাজি তৈরির কোনও বৈধ কাগজ ছিল না। সে বেআইনিভাবে, শব্দ বাজি তৈরি করে আসছিল, এবং বিভিন্ন জায়গায় সেগুলি সে সরবরাহ করতো।

অপরদিকে, সম্প্রতি প্রচুর বাজি উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ । বাজি উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়।প্রায় ২০০কেজি বাজি উদ্ধার করা হয়। পাশাপাশি সেপ্টেম্বরের শেষে, দুর্গা পুজোর আগে, নিষিদ্ধ বাজির রমরমা চোখে পড়তে শুরু করে। পুরুলিয়ায় লরি ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ । লরির চালককে গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে বিপুল পরিমাণ বাজি। ভিন্ রাজ্য থেকে এ রাজ্যে নিষিদ্ধ বাজি ঢুকছিল বলে জানা যায়। রাতে বাজি ভর্তি ওই লরিটিকে আটক করে পুরুলিয়ার সদর থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গাড়িটি ঢোকে পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের রাঁচি রোড এলাকায় নাকা চেকিং করার সময় সেটিকে আটক করা হয়। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget