এক্সপ্লোর

Rash Mela 2022 : দত্তপুকুরে তৃণমূলের বিবাদের জেরে বন্ধ রাসমেলা, ১৪৪ ধারা জারি

Rash Mela Stopped : তৃণমূলের বিবাদের জেরে বন্ধ রাসমেলা ! কাশিমপুর এলাকায় নিবাধুই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগণা : কার্তিক মাসের পূর্ণিমা (Kartik Purnima 2022 )। উত্তরভারতে দেব দীপাবলি ( Dev Deepaboli 2022 ) । সারা ভারতে গুরু নানকের জন্মদিবস উদযাপন। আর বাংলার মাটিতে রাস উৎসব ( Rash Utsav 2022 ) ।  আর এই উৎসবকে কেন্দ্র করেই বাংলার বিভিন্ন জায়গায় মেলা বসে। তেমন মেলা বসে দত্তপুকুরে। প্যান্ডেলের বাঁশ বাঁধা হয়ে গেছিল, মাঠে বসে গেছিল নাগরদোলা। কিন্তু, দত্তপুকুরের কাশিমপুরে, তৃণমূলের বিবাদের জেরে বন্ধ হয়ে গেল ঐতিহ্যশালী রাসমেলা। কাশিমপুর এলাকায় নিবাধুই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

অভিযোগ,  তৃণমূলের বিবাদের মাঝে পড়ে প্রচুর টাকা লোকসান হল ব্যবসায়ীদের। হতাশ রাস উপলক্ষ্যে মেলায় আসা ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে খবর, দত্তপুকুরের কাশিমপুর এলাকায় নিবাধুই স্কুল মাঠে রাসমেলা করে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সমর্থকরা। তাঁদের অভিযোগ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ফ্যান ক্লাব নামে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে মাটি দখল করে রেখেছে। এনিয়ে, শনিবার দত্তপুকুর থানায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সমর্থকরা ডেপুটেশন জমা দিতে গেলে, অশান্তি বাঁধে। অভিযোগ, সেসময় অর্জুন সিং ফ্যান ক্লাবের সদস্যরা তাঁদের গালিগালাজ করে। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। বোমাবাজিও হয় বলে অভিযোগ। সূত্রের খবর, তার জেরে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে দত্তপুকুর থানার পুলিশের তরফে। মেলা বন্ধের আবেদন জানানো হয়। সূত্রের খবর, পুলিশের তরফে জানানো হয়, মেলা হলে, আরও অশান্তি, গন্ডগোল হতে পারে। এরপরই, নিবাধুই স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। 

রাসমেলা বন্ধ করা নিয়ে দু’ পক্ষই একে অপরের দিকে আঙুল তুলেছে। মেলার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই, কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলে কোনও গোষ্ঠী নেই, আগেই অভিযোগ উড়িয়েছে শাসকদল। 

অন্যদিকে, মঙ্গলবার থেকে কোচবিহার শহরে শুরু হচ্ছে রাসমেলা। ২০ দিন ধরে মেলা চলবে। ঐতিহ্যবাহী রাস উৎসবে মেতেছে পটাশপুরের পঁচেটগড়! রাজবাড়ির এই রাস উৎসব প্রায় ৫০০ বছরের পুরনো। এখনও জাঁকজমক করে উত্‍সব পালন হয়। রাজবাড়ির পাশেই বসে মেলা। ১৭ নভেম্বর পর্যন্ত চলবে রাস মেলা। 

                                                                                                                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget