এক্সপ্লোর

বল কুড়োতে গিয়ে মিলল নরকঙ্কাল, আতঙ্ক শ্যামনগরে

কোথা থেকে নরকঙ্কাল এল খতিয়ে দেখছে পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাঠের ধারে ঝোপ থেকে বল কুড়োতে গিয়ে নরকঙ্কাল দেখে আঁতকে উঠেছিল কিশোর। গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে শ্যামনগরে ছড়ায় আতঙ্ক। ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গুড়দহ খেলার মাঠে গতকাল রাতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে খবর, খেলার সময় মাঠের ধারে ঝোপের মধ্যে নরকঙ্কাল পড়ে থাকতে দেখে এক কিশোর। পরে জগদ্দল থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে। জনবহুল এলাকায় এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। কোথা থেকে নরকঙ্কাল এল খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে গত ২২ জুন উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড রোডে একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার হয়। ওই বাড়িটি পোর্ট ট্রাস্টের হলেও সেটি ভাড়া দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে। বেশ কিছুদিন ধরে ফাঁকাই পড়ে ছিল বাড়িটি। সম্প্রতি বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় কর্মীরা বাড়িটি পরিষ্কার করতে যান। তখনই দেখা যায়, ছাদে পড়ে রয়েছে একটি কঙ্কাল। উত্তর বন্দর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কঙ্কালটি মানুষের। তবে কীভাবে সেটি ছাদে এল? এর পিছনে কী রহস্য আছে, তা খতিয়ে দেখা শুরু হয়। কঙ্কালটি পুরুষ না মহিলার তা জানার জন্য সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বইয়ের পাতার হানাবাড়ি যেন উঠে এল খাস কলকাতায়! ভাঙাচোরা, স্যাঁতস্যাঁতে দেওয়াল বেয়ে নেমে এসেছে বটগাছের ঝুড়ি। বাড়ির সামনে দাঁড়ালে বোঝাই যায় না, কয়েক হাত দূরে ব্যস্ত স্ট্র্যান্ড রোড। মঙ্গলবার পোর্ট ট্রাস্ট্রের এই পরিত্যক্ত পাম্প হাউস পরিষ্কার করতে গিয়ে হদিশ মিলল নরকঙ্কালের!
স্ট্র্যান্ড রোড লাগোয় এই পাম্প হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক বেসরকারি সংস্থাকে দেয় পোর্ট ট্রাস্ট। এদিন জঞ্জাল সাফাই করতে এসে, ছাদে কঙ্কাল দেখে চমকে যান বেসরকারি সংস্থার কর্মীরা।

কঙ্কাল উদ্ধারের ঘটনায় কলকাতা বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, যে পাম্প হাউসের ছাদ থেকে কঙ্কালটি উদ্ধার হয়, তা ২০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পুলিশ সূত্রে খবর, কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার সঙ্গে কঙ্কাল উদ্ধার নিয়ে কথা বলেন লালবাজারের গোয়েন্দারা। 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget