এক্সপ্লোর

North 24 Pargana: সাতসকালে হঠাৎ গুলির আওয়াজ, আতঙ্ক এলাকায়

North 24 paragana Shootout: গুলিতে কেউ জখম হয়েছে কি না, কী কারণে গুলি চলল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার উত্তর ২৪ পরগনার রহড়ার জি সি রোডে গুলির আওয়াজে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির একটি খোল উদ্ধার করে। গুলিতে কেউ জখম হয়েছে কি না, কী কারণে গুলি চলল, তা খতিয়ে দেখা হচ্ছে। আসানসোল, গোয়ালপোখর, জগদ্দল, বিষ্ণুপুর, পাণ্ডুয়ার পর এবার রহড়া। গত কয়েকদিনে রাজ্যে পরপর শ্যুটআউটের ঘটনা ঘটেছে। 

গত মাসেই মুর্শিদাবাদে চলল গুলি। ডোমকলে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল অন্য কেউ, ভুলবশত তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।

৪ দিনে দু-বার! মুর্শিদাবাদে ফের চলল গুলি। এবার, ডোমকলে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইল দেখছিলেন পেশায় নির্মাণকর্মী এই যুবক।
সেই সময় স্কুটারে করে দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে। একটি লক্ষভ্রষ্ট হলেও, একটি গুলি লাগে ওই যুবকের পেটে। 

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের দাবি,  টার্গেট অন্য কেউ ছিলেন। ভুলবশত এই যুবককে গুলি করে দুষ্কৃতীরা।

এ দিন মুর্শিদাবাদের রানিনগরের গুলি করা হয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলিকে। পরের দিন তাঁর মৃ্ত্যু হয়।

নওদায় বোমাবাজি, ২৫ জানুয়ারি। ওই দিনই বোমাবাজির ঘটনা ঘটে নওদায়। আর, তার তিন দিনের মধ্যেই এবার, ডোমকলে গুলিবিদ্ধ হল এক যুবক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুন- শরীরে জমেছিল প্রাণঘাতী পারদ, কলকাতা মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে বাঁচল তরুণের প্রাণ

দিন কয়েক আগেই হুগলির পাণ্ডুয়ায় (Pandua Shoot Out) গাড়ি চালককে গুলি করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বিহারের আরা জেলায়। অভিযোগ, গতকাল সকালে জনবহুল জিটি রোডে গাড়ি থামিয়ে চালক উদয়ন বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৪ দুষ্কৃতী। গাড়ি ছিনতাই করে পালানোর সময়, খন্ন্যানের কাছে পুলিশ পথ আটকায়। এক দুষ্কৃতী ধরা পড়লেও, বাকিরা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের জন্যই গাড়ি ছিনতাই করা হয়েছিল। এই ঘটনায় ছিনতাই ও খুনের মামলা রুজু হয়েছে। 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget